Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DBT লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, কীভাবে করতে হবে লিঙ্ক?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : জুনের শুরুতেই রাজ্যে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Yojana)। রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের জন্য এই আর্থিক প্রকল্পের। রাজ্যে সরকার গঠন করার পর ঘোষণা করা হয়েছে, আগামী জুন মাস থেকেই চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে এবার শোনা যাচ্ছে, ডিবিটি লিঙ্ক না করলে নাকি মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার এর সুবিধা।

    ডিবিটি লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)

    যেমনটা জানা যাচ্ছে, ডিবিটি লিঙ্ক না করা হলে পিএম কিষান যোজনা থেকে অন্নপূর্ণা যোজনা মিলবে না কিছুই। কিন্তু কীভাবে করতে হবে ডিবিটি লিঙ্ক? এর জন্য প্রথমেই NPCI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর কাস্টমার অপশনে ক্লিক করলে ভারত আধার সিডিং এনাবেল বিকল্পটি আসবে। এই অপশনে ক্লিক করলে ওপেন হবে নতুন ট্যাব।

    How to link dbt for annapurna yojana

    কীভাবে করতে হবে লিঙ্ক: নতুন ট্যাবে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর দিতে হবে আধার কার্ডের নম্বর। এর পাশেই রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং (Annapurna Yojana)। ফ্রেশ সিডিং হল যদি কোনও অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে। মুভমেন্ট-সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে যদি ডিবিটি করানো থাকে।

    আরও পড়ুন : দিয়েছিলেন গা ঢাকা, আচমকা নিজে থেকেই ইডি দফতরে হাজির সোনা পাপ্পু

    রইল পরপর পদ্ধতি: মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হবে। এরপর যে অ্যাকাউন্টে ডিবিটি করা হচ্ছে তার অ্যাকাউন্ট নম্বর ২ বার করে বসাতে হবে।

    আরও পড়ুন : তদন্তে নেমেই ‘অ্যাকশন’ CBI এর, চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক

    এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ডিবিটি লিঙ্ক সম্পন্ন হলে মোবাইলে মেসেজ চলে আসবে। লিঙ্ক না হলে আবারও একই পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক করাতে হবে।

    Click here to Read More
    Previous Article
    ভারতের বাড়বে চিন্তা? বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর দিল পাকিস্তান
    Next Article
    আজকের রাশিফল ১৯ মে, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment