Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে টালবাহানা চলছে রাজ্যে। এরই মধ্যে রাজ্য সরকারে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের (আইএএস, আইপিএস প্রভৃতি) বর্ধিত হারে ডিএ প্রদানের বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে এই বিষয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।

    DA সংক্রান্ত নির্দেশিকা জারি | Dearness Allowance

    সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে ২% হারে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছিলেন। এবারে তা বেড়ে হয়েছে ৬০%।

    গত জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও আধিকারিকরা ২ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশিকাটিসহ সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য ডিএ-র বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।

    উল্লেখ্য, ফেব্রুয়ারী মাসে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের কর্মী ও আধিকারিকদের ৪ শতাংশ বর্ধিত হারে ডিএ দেওয়ার কথা গত ৫ ফেব্রুয়ারী রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকর হবে।

    আরও পড়ুন: ব্রিগেডে আজ ইতিহাস! শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী-শাহ-সহ ২০ মুখ্যমন্ত্রীর উপস্থিতি

    তবে ঘোষণা ঘোষণার জায়গাতেই রয়ে গিয়েছে। এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়নি। নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত জটিলতার জন্য অর্থদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার থেকে নির্বাচনি আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে। এই আবহে খুব শীঘ্রই অর্থদপ্তর ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করবে বলে আশায় কর্মীমহল।

    Click here to Read More
    Previous Article
    রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোয় রাজ্যপাল, বাঙালি সাজে কবিগুরুকে শ্রদ্ধা আরএন রবির
    Next Article
    ব্রিগেডে আজ ইতিহাস! শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী-শাহ-সহ ২০ মুখ্যমন্ত্রীর উপস্থিতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment