Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বড় ‘উপহার’ দিল নবান্ন, চালু হচ্ছে নয়া অ্যাপ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই কর্মসংস্কৃতি এবং কাজে গতি ফেরাতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করছে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য নেওয়া হয়েছে একাধিক নয়া পদক্ষেপ। এবার নবান্ন (Nabanna) থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের জন্য এবার মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা অ্যাটেনডেন্স দেওয়ার ব্যবস্থা চালুর পথে রাজ্য।

    কর্মীদের জন্য রাজ্যে নতুন হাজিরা অ্যাপ | Government Employees

    এবার থেকে অ্যাপের মাধ্যমেই হাজিরা দেওয়া যাবে। জানা গিয়েছে, ফেস রেকগনিশন এবং জিও-ফেন্সিং প্রযুক্তির ওপর ভিত্তি করে গোটা প্রক্রিয়া চলবে। নবান্ন বা সংশ্লিষ্ট আধিকারিক তাঁর অফিসের ১০০ মিটারের মধ্যে আসার পর অ্যাপের সাহায্যে নিজের উপস্থিতি জানাতে পারবেন। সরকারি কর্মচারীরা তাঁদের অফিসের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করলেই নিজেদের স্মার্টফোন থেকে হাজিরা দিতে পারবেন।

    নয়া ব্যবস্থার ফলে দীর্ঘক্ষণ বায়োমেট্রিক মেশিনের লাইনে দাঁড়িয়ে থাকার বা লিফটের জন্য অপেক্ষা বা লিফটে উঠে নিজের দপ্তরে পৌঁছে ফেস ভেরিফিকেশনের পর হাজিরা দিতে গিয়ে দেরি হওয়ার যে সমস্যা ছিল, তা আর থাকবে না। অ্যাপের মাধ্যমে হাজিরায় সে সকল সমস্যা অনেকটাই মিটবে।

    জানা গিয়েছে, অত্যাধুনিক ‘ফেস রেকগনিশন অ্যাটেন্ড্যান্স সিস্টেম’ সম্বলিত এই অ্যাপটিতে থাকবে জিও-ফেন্সিং, ফেস ভেরিফিকেশন এর মতো সুবিধা। কোনো কর্মচারী অফিসের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে এলেই অ্যাপটির লোকেশন ট্র্যাকিং অ্যাক্টিভ হয়ে যাবে। ১০০ মিটারের মধ্যে খুলবে হাজিরার অপশনটি।

    অ্যাপটিতে সেলফি বা মুখের স্ক্যানের মাধ্যমে হাজিরা নিশ্চিত করতে হবে। যাতে কোনো প্রক্সি অ্যাটেনডেন্স বা ভুয়ো হাজিরা না হয় সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। নিয়ম মতো সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢুকতে হয় সরকারি কর্মীদের। লেটের সর্বোচ্চ সময়সীমা ১০টা ৪৫মিনিট। সে সময়ের মধ্যে অফিসে ঢুকলে লেট দেখানো হচ্ছে। আবার তিনদিন এমন হলে একদিনের হাজিরা কাটা যাওয়ার নিয়ম এসেছে। ১০টা ৪৫ মিনিটের পর ঢুকলে সে দিনটি ছুটি থেকে কাটা যাবে।

    government employees(64)

    আরও পড়ুন: রক্ষাকবচ পেয়েও তদন্তে সহযোগিতা নয় কেন? অভিষেককে কড়া নির্দেশ হাইকোর্টের

    সম্প্রতি নবান্ন তরফে জানানো হয়েছিল, সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১০টা ৪৫ এর মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে ধরা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ চিহ্নিত করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের।

    Click here to Read More
    Previous Article
    e-KYC না করা থাকলে বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন! কীভাবে করতে হয়, কী কী নথি দরকার জানুন
    Next Article
    বিশ্বকাপের স্বপ্ন ভাঙলেও বজায় ‘রাজকীয় মেজাজ’! অবসরের প্রসঙ্গে কী জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment