Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চলতি বিশ্বকাপে প্রথমবার ২০-র ওপরে উঠবে লিওনেল মেসির আর্জেন্টিনা! জানুন কিভাবে

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মিশরের বিরুদ্ধে স্বপ্নের প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা ফুটবল দল (Argentina) বুঝিয়ে দিয়েছে অবিশ্বাস্য কোনও কিছু না হলে এবারও বিশ্বকাপের (FIFA World Cup 2026) ট্রফি তাদের ঘরেই ঢুকতে চলেছে। দলের খেলায় ভুলভ্রান্তি থাকলেও সমবেত প্রচেষ্টায় কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতাই লিওনেল মেসিদের (Lionel Messi) দলকে বাকিদের থেকে আলাদা করছে।

    কেপ ভার্দে এবং মিশরের বিরুদ্ধে ম্যাচদুটিতে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির নেতৃত্বে শেষপর্যন্ত গোটা দল নিজেদেরকে বিপদ মুক্ত করেছে এবং কোয়ার্টার ফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারের টিকিট অর্জন করা সুইজারল্যান্ড।

    আর এই ম্যাচে প্রথমবার ফিফা ক্রমতালিকায় ২০-র ওপরে থাকা কোনও দলের বিরুদ্ধে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। চলতি বিশ্বকাপ শুরুর আগে সুইশদের র‍্যাঙ্কিং ছিল ১৯। সুইজারল্যান্ডের কোচও বার্তা দিয়েছেন যে তারা মাঠে আর্জেন্টিনাকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। তবে আর্জেন্টিনার ফুটবলাররা চাইবেন ফিফা ক্রমতালিকার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে।

    আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

    ফিফা ক্রমতালিকায় আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের প্রতিপক্ষদের অবস্থান:-

    ◆ আলজিরিয়া (২৮)
    ◆ অস্ট্রিয়া (২৪)
    ◆ জর্ডান (৬৩)
    ◆ কেপ ভার্দে (৬৭)
    ◆ মিশর (২৯)

    অনেকেই বলছেন গত দুই ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে জিতে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে গোটা আর্জেন্টিনা দল। কলম্বিয়ার বিরুদ্ধেও কিছুটা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে সুইজারল্যান্ড। ফলে আর্জেন্টিনার মতো দলের তাদের বিরুদ্ধে কোনও সমস্যায় পড়তে হবে না। ভারতীয় সময় রবিবার ভোর ৬.৩০ মিনিট নাগাদ দুই দল একে অপরের মুখোমুখি হবে।

     

    Click here to Read More
    Previous Article
    রেলযাত্রীদের জন্য জরুরি খবর! ১১ ও ১৩ জুলাই হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন
    Next Article
    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজার সরগরম, বাড়বে কি পেট্রোল-ডিজেলের দাম?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment