Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চিন্তা বাড়াচ্ছে এল নিনো! আবহাওয়া ও কৃষিকাজ পর্যবেক্ষণের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি কেন্দ্রের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এল নিনো। এমতাবস্থায়, ভারতে (India) এল নিনোর সম্ভাব্য বিপদ এবং বর্ষার ওপর এর প্রতিকূল প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। শুধু তাই নয়, আপৎকালীন পরিকল্পনা সহ ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে এবং ফসল ও আবহাওয়া পর্যবেক্ষণের জন্যও গ্রুপ গঠন করা হয়েছে।

    ভারতে (India) চিন্তা বাড়াচ্ছে এল নিনো:

    সরকারের প্রস্তুতি: মূলত, এল নিনোর কারণেই বর্ষায় বৃষ্টিপাত কমে যাওয়ার পূর্বাভাস মিলেছে। যার ফলে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। ওই গ্রুপে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও রাজ্যের আধিকারিকরা রয়েছেন। আবহাওয়া ও ফসলের ওপর নজর রাখার জন্য ওয়েদার ওয়াচ গ্রুপও গঠন করা হয়েছে। ওই গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং রিপোর্ট তৈরি করতে সাপ্তাহিক বৈঠকে বসবে। এর পাশাপাশি আবহাওয়া, বীজ বপন, বীজের সহজলভ্যতা এবং জলাধারে জলের মজুতও পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন এবং রাজ্যগুলিকে অবিলম্বে জেলা-স্তরের জরুরি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ এবং বিশ্ব আবহাওয়া সংস্থা বর্ষা প্রভাবিত হওয়ার (কম বৃষ্টিপাত) আশঙ্কা প্রকাশ করার পর এই নির্দেশাবলি জারি করা হয় এবং এরপর কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি বিভিন্ন কৌশল নিয়ে কাজ শুরু করে।

    El Nino is raising concerns in India, government prepares action plan.

    এদিকে, সারাদেশের ২৪০ টিরও বেশি জেলার জন্য একটি জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জাতীয় বীজ সংরক্ষণাগারে অতিরিক্ত মজুত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এছাড়াও, কৃষকরা সময়মতো যাতে বর্ষার সঠিক তথ্য পান সেদিকে লক্ষ্য রাখা এবং খরা-সহনশীল ফসল চাষ করার পরামর্শও দেওয়া হয়েছে।

    অ্যাকশন প্ল্যান কী: ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে খরা-সহনশীল ও স্বল্পমেয়াদী ফসলের বীজের প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি ফসলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিশেষ ফসল পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। প্রধান খরিফ ফসলের (যেমন ধান) বপনে বিলম্ব হলে জেলা পর্যায়ে কৃষকদের বিকল্প ফসল চাষ করার পরামর্শও দেওয়া হচ্ছে। এদিকে, পরিবর্তিত আবহাওয়ার কারণে ফসলে পোকা ও রোগের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা মোকাবিলার জন্য প্রত্যাশিত ঔষধ এবং নির্দেশিকা তৈরি করা হয়েছে।

    আরও পড়ুন: ভারতের অটোমোবাইল সেক্টরে নজির Maruti Suzuki-র! লঞ্চ হল দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি

    জলের ব্যবস্থা: পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আগেভাগে সতর্কতা অবলম্বনের মাধ্যমে ইতিমধ্যেই গ্রামীণ উন্নয়ন সংস্থাগুলিকে পুকুর ও স্থানীয় ব্যবস্থার সাহায্যে মাটির আর্দ্রতা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, বাঁধ বা জলাধারে যেখানে জল পাওয়া যাবে, ফসল রক্ষার জন্য তা ভারসাম্যপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে।

    আরও পড়ুন: এবার ট্রাক-বিমানের মতো ভাড়ায় পাওয়া যাবে মালগাড়ি! ভারতে শুরু হচ্ছে পরিষেবা

    ভারতে এল নিনোর প্রভাব কী: উল্লেখ্য যে, এল নিনো সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। এর প্রভাবে কিছু জায়গায় খরা দেখা দেয়, আবার অন্য জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। কিছু জায়গায় গরম বাড়ে, আবার অন্য জায়গায় ঠান্ডা কমে। সোজা কথায়, আবহাওয়ার ভারসাম্য বিঘ্নিত হয়। ভারতে এল নিনোর প্রভাব বিশেষ করে মৌসুমী বায়ুর ওপর অনুভূত হয়। যা ভারতের কৃষি এবং জলের চাহিদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এল নিনোর সময়ে মৌসুমী বায়ু প্রায়শই দুর্বল হয়ে পড়ে। যার ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে। এর ফলে খরা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমনটা হলে মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জলের সঙ্কট দেখা দিতে পারে। এই সমস্যাগুলি মোকাবিলায় সরকার একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। সেই লক্ষ্যেই ফসল ও আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ সহ কার্যকরী বিভিন্ন গ্রুপ গঠন করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ভারতের অটোমোবাইল সেক্টরে নজির Maruti Suzuki-র! লঞ্চ হল দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি
    Next Article
    মোদীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক! জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরির পথে প্রধানমন্ত্রী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment