Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চাকরির প্রতিশ্রুতি, বদলে ৬ বিঘা জমি! জনরোষে ভাঙচুর তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর অতীতের নানা অভিযোগ নতুন করে সামনে আসছে। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির আড়ালে কৃষিজমি আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে(Trinamool Congress)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্রসায়েরের বালসি গ্রামে। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাঁর বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনা ঘটে।

    কী‌ অভিযোগ তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে একটি পরিবারের দুই সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই সুযোগ করে দেওয়ার বিনিময়ে প্রথমে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়। আর্থিক অনটনের কারণে নগদ টাকা জোগাড় করতে না পারায় পরিবারের মালিকানাধীন প্রায় সাড়ে ছয় বিঘে উর্বর কৃষিজমি নেতার নামে হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য, জমি চলে যাওয়ার পরও চাকরির কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি পরিবারের। এই অভিযোগ উঠেছে তৃণমূল নেতা নবকুমার পালের বিরুদ্ধে। বালসি অঞ্চলে দীর্ঘদিন ধরে তিনি শাসকদলের একজন প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের পাত্রসায়ের ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। এলাকার একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে নানা ধরনের আর্থিক অনিয়ম, চাঁদা আদায় এবং চাকরির প্রলোভন দেখিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল।

    গ্রামবাসীদের দাবি, সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও অল্প কয়েক বছরের মধ্যে বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন নবকুমার পাল। অভিযোগকারীদের বক্তব্য, যে জমি চাকরির আশ্বাসের বিনিময়ে নেওয়া হয়েছিল, সেই জমির একাংশে গড়ে উঠেছে তাঁর বিশাল বাড়ি। ভবিষ্যতে সেখানে আরও উন্নয়নমূলক নির্মাণের পরিকল্পনাও ছিল বলে স্থানীয়দের দাবি।

    সম্প্রতি ওই অভিযোগ সামনে আসার পর গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দাদের একটি বড় অংশ নবকুমার পালের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালান।

    Trinamool Congress leader's house vandalized in public anger

    আরও পড়ুন :উচ্চশিক্ষা মন্ত্রী হতেই বড় ফাঁস! তৃণমূল আমলের কোন ‘ভয়াবহ চিত্র’ সামনে আনলেন জগন্নাথ?

    ঘটনাস্থলে উত্তেজনা চরমে পৌঁছলে বিশৃঙ্খলা পরিস্থিতির মাঝেই বাড়ি থেকে বের হলে নবকুমার পালের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
    যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নবকুমার পাল। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

    Click here to Read More
    Previous Article
    ঋতব্রতকে নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের
    Next Article
    Suvendu Adhikari Live: ১২ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment