Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যস্ত রুটে ফের ট্রেন বাতিল! একের পর এক পরিষেবা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্ষার মাঝে রেলের উন্নতমূলক কাজ হওয়ার ফলে, ব্যাহত হতে চলেছে ট্রেন পরিষেবা (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জানা যায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পরিকাঠামো উন্নতমূলক কাজের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রা পথ নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে আগামী কয়েকদিন একাধিক লোকাল ও মেমু ট্রেন পুরোপুরি বাতিল থাকবে। তাছাড়া বেশকিছু ট্রেনের যাত্রা পথ কাটছাঁট করা হয়েছে (Indian Railways)

    বাতিল একাধিক ট্রেন ব্যস্ত রুটে চরম ভোগান্তি (Indian Railways)

    রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাজের ফলে ১৭ আগস্ট ও ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে- আসানসোল-আদ্রা-আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫) বাতিল করা হয়েছে। এছাড়াও ১৮, ২১ এবং ২৩ অগাস্ট আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯) সম্পূর্ণ বাতিল থাকবে (Indian Railways)।

    Indian Railways severe inconvenience on busy route due to multiple train cancellations

    আরও পড়ুন: ঝাল খেতে ভালোবাসেন? কাঁচালঙ্কার স্বাদে ৮ রাজ্যের ৮টি পদ একবার দেখুন

    এছাড়াও আগামী ২৩ অগাস্ট আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮০৭৭/৬৮০৭৮) এবং ১৭ থেকে ২২ অগাস্ট পর্যন্ত আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩) চলাচল করবে না বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে।

    এই সংক্ষিপ্তকরণ ট্রেনগুলি হল- চক্রধরপুর-এনএসসিবি গোমো-চক্রধরপুর মেমু (১৮১১৬/১৮১১৫) ট্রেনটি গন্তব্যের আগেই মহুদা স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফের ফিরতি পথে ছাড়বে।১৭, ১৯, ২০ এবং ২২ অগস্ট আসানসোল-টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৫/৬৮০৫৬) ট্রেনটির যাত্রাপথ আদ্রা স্টেশন পর্যন্ত কাটছাঁট করা হয়েছে।

    অপরদিকে ২১ ও ২৩ অগস্ট টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৬) আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে এবং আসানসোল-বরাভূম মেমু (৬৮০৬০) ওই দিনগুলিতে আদ্রা থেকেই যাত্রা শুরু করবে। পাশাপাশি, ১৯, ২০ এবং ২২ অগস্ট খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬) ট্রেনটিও পুরো পথ না গিয়ে আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, তার আগে সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
    Next Article
    চিকিৎসা-অর্থের মাঝে দোদুল্যমান মানুষের জীবন, দিন বদলাতে পারবেন ‘ডাক্তার কাকু’? প্রকাশ্যে মুক্তির তারিখ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment