Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বর্ষায় যাত্রীদের স্বস্তি দিতে তৎপর পূর্ব রেল, হাওড়া থেকে ট্রেন চলবে নির্ধারিত সময়েই

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: হাওড়া স্টেশনের লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল এবার বর্ষা একেবারে নির্দিষ্ট সময়সূচী মেনেই চলবে (Indian Railways)। এর জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ। হাওড়া স্টেশন লাগাওয়ার ডিয়ার এম বিল্ডিং এ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালো পূর্ব রেল হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কপূর।

    বর্ষায় হাওড়া থেকে সময় মেনে ট্রেন চালাতে রেলের বিশেষ ব্যবস্থা (Indian Railways)

    এদিন তিনি জানেন বর্তমানে ৮৭ শতাংশের বেশি সঠিক সময়সূচী মিনি চলাচল করছে হাওড়া ডিভিশনে। এটা তাদের বড় সাফল্য। পাশাপাশি এর পিছনে রয়েছে রেল কর্মীদের প্রচেষ্টা। এছাড়াও তিনি জানেন ট্রেন দেরিতে চলার মূল কারণগুলো তারা খতিয়ে দেখছেন (Indian Railways)।

    Indian Railway smajor preparations ahead of the monsoon from Hawrah division

    আরও পড়ুন: প্যান কার্ডে কোনও তথ্য ভুল? মাত্র কয়েকটি ধাপেই অনলাইনে করুন সংশোধন

    সেই অনুযায়ী বিভিন্ন পর্যবেক্ষণের পর সিগনাল সিস্টেম, ক্রসিংয়ের ট্রেনকে এগোতে দাওয়া ও প্লাটফর্ম খালি রাখা সহ একাধিক অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেন এবং লাইন ভালোভাবে দেখভালের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    এই দিন তিনি জানান, হাওড়া স্টেশন দিয়ে যেহেতু ১০ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন তাই যাত্রী চাপ বেশি। এর প্রেক্ষিতে দুটি নতুন প্ল্যটফর্ম তৈরির কাজ চলছে। এছাড়াও হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে দু’টি প্ল্যাটফর্ম এবং নতুন কমপ্লেক্সের চারটি প্ল্যাটফর্মে ২২ থেকে ২৪ কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে।

    ডিআরএম আরও বলেন প্রতি বছর বর্ষায় টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জল জমার কারণে ট্রেন ধীর গতিতে চলে। এর ফলে ট্রেনের সময়সূচি ঘেটে যায়। এই সমস্যা দূর করতে পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডের মধ্যে সেন্সর যুক্ত পাম্প লাগানো হয়েছে যাতে বৃষ্টি বেশি হলে পাম্প স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কয়েক ঘণ্টার অপেক্ষা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    নাবালিকার মৃত্যুর পর উত্তাল বারুইপুর, ২৪ ঘণ্টায় কী কী করল শুভেন্দু সরকার?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment