Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বর্ষা এবার আর আসবে না? দক্ষিণবঙ্গ নিয়ে ‘খারাপ খবর ‘দিল আবহাওয়া দপ্তর

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা। ঝড়-বৃষ্টির পালা চুকতেই হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তি। বর্ষার আগমণ কবে? রইল আবহাওয়ার আপডেট।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ চড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলায়।

    আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজ্যে বর্ষা ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।

    south bengal weather(232)

    আরও পড়ুন: মা ছিলেন বুদ্ধবাবুর মন্ত্রী, মেয়ে জায়গা পেলেন শুভেন্দুর ক্যাবিনেটে! গার্গী দাস ঘোষকে চেনেন?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের সব জেলাতে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা অনেকটাই বেড়েছে উত্তরে তবে বৃষ্টি হলে স্বস্তি মিলবে ফের।

    Click here to Read More
    Previous Article
    সই-জাল কাণ্ডে তোলপাড়! এর মাঝেই ফের স্পিকারকে চিঠি অভিষেকের, যা লেখা তাতে…
    Next Article
    শিলিগুড়িতে আর আগের জায়গায় নয়! কলকাতা থেকে যাওয়া বাস কোথায় নামাবে যাত্রীদের জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment