Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রিগেডে শপথ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক বদল, কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্ৰহনের অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শহর ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অনুষ্ঠানকে ঘিরে আঁটসাঁট করা হয়েছে শহরের নিরাপত্তা। সেই কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তার যান চলাচল ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে (Traffic Update)। পাশাপাশি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। জেনে নিন শনিবার নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন কোন রাস্তা বন্ধ থাকছে।

    ব্রিগেডে শপথ ঘিরে ট্রাফিক বদল, কোন রাস্তা এড়াবেন? (Traffic Update)

    কলকাতার ট্রাফিক পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একটি নোটিশ জারি করা হয়েছে। যেখানে এসপ্ল্যানেড র‌্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে (Traffic Update)।

    Traffic Update for the brigade oath-taking ceremony which roads to avoid

    আরও পড়ুন: এবার আরও সহজ হবে দিল্লি-হাওড়া যাত্রা, সামনে এল বন্দে ভারতের রুট

    তবে সবজি, ওধুধ, দুধ, অক্সিজেন সরবরাহ-সহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে। এছাড়াও গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে।

    Traffic Update

    শনিবার এজেসি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন-এ গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

    প্রসঙ্গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রী শপথগ্রহণ করবেন। কে বা কারা মন্ত্রী হচ্ছেন, সেই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা হয়নি। তবে স্বাধীনতার পরে রাজ্যে প্রথম ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক শীর্ষ মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে (Traffic Update)।

    Click here to Read More
    Previous Article
    ব্রিগেডে আজ ইতিহাস! শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী-শাহ-সহ ২০ মুখ্যমন্ত্রীর উপস্থিতি
    Next Article
    Suvendu Adhikari Oath Live: ব্রিগেডে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী | Brigade Live | Bengal New CM

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment