Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রেন্ডন ম্যাককালাম সরে যেতেই ইংল্যান্ডের পরবর্তী টেস্ট কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়? সামনে এল বড় রিপোর্ট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। মূলত, দ্য টেলিগ্রাফ তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাহুল দ্রাবিড়ের নাম শর্টলিস্ট করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, ইংল্যান্ড (England Cricket Team) টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে দ্রাবিড় রয়েছেন। অ্যান্ডি ফ্লাওয়ার ও রিচার্ড ডসনের মতো বড় নামগুলির সঙ্গে তাঁর নামও শর্টলিস্ট করা হয়েছে। জানিয়ে রাখি যে, ব্রেন্ডন ম্যাককালামকে (Brendon McCullum) পদ থেকে সরিয়ে দেওয়ার পর ইংল্যান্ড টেস্ট দলের কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ইংল্যান্ডের পরবর্তী টেস্ট কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)?

    ম্যাককালামের পর ইংল্যান্ডের টেস্ট কোচের পদ শূন্য রয়েছে: উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে। তবে, তিনি ODI এবং T20-তে দলের কোচ হিসাবে থাকবেন। ECB জানিয়েছে যে টেস্টে ম্যাককালামকে বদলানোর এটাই সঠিক সময় ছিল। যাতে নতুন কোচ আগামী বছরের অ্যাশেজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পান। ম্যাককালাম ৪ বছর ধরে ইংল্যান্ড টেস্ট দলের কোচ ছিলেন।

    Will Rahul Dravid be England's next Test coach after Brendon McCullum.

    ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে শামিল রয়েছেন রাহুল দ্রাবিড়: দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুসারে, কোচিংয়ের বিষয়ে রাহুলের গভীর জ্ঞান এবং ব্যাপক অভিজ্ঞতার কারণে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার জন্য রাহুল দ্রাবিড়ই সবচেয়ে শক্তিশালী দাবিদার। দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৩ টি ফরম্যাটেই প্রচুর সাফল্য অর্জন করেছে। তাঁর কোচিংয়েই ভারতীয় দল ২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল এবং পরবর্তীতে ২০২৪ সালের T20 বিশ্বকাপ জিতেছিল। তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধনে ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    আরও পড়ুন: দৈনিক ৩ জিবি ডেটা! রয়েছে আনলিমিটেড কলিং, অত্যন্ত সস্তায় ৭০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

    ফুল টাইম কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়: জানিয়ে রাখি যে, রিপোর্টে এটাও বলা হয়েছে যে, দ্রাবিড় ফুল টাইম কোচ হওয়ার কোনও ইচ্ছাপ্রকাশ করেননি। দ্য টেলিগ্রাফের মতে, রাহুল দ্রাবিড় ফুল টাইম কোচিং করানোর ক্ষেত্রে আগ্রহী নন। তবে, ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব তাঁকে বাড়িতে আরও বেশি সময় কাটানোর সুযোগ করে দিতে পারে। রিপোর্ট যদি সত্যি হয়, সেক্ষেত্রে ECB দ্রাবিড়ের ইচ্ছাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পারে।

    আরও পড়ুন: প্রতিটি কেনাকাটার রাখা হবে হিসাব! দেশজুড়ে প্রথম রিটেল কনজাম্পশান সার্ভে শুরুর পরিকল্পনা কেন্দ্রের

    এদিকে, রাহুল দ্রাবিড় ছাড়াও আরও বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। কোচ হওয়ার দৌড়ে রাহুল দ্রাবিড়ের পাশাপাশি জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারও এগিয়ে রয়েছেন। তিনি এর আগে ইংল্যান্ড টেস্ট দলের কোচ ছিলেন এবং দলটিকে এক নম্বর অবস্থানে নিয়ে গিয়েছিলেন। ফ্লাওয়ার ছাড়াও গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও টেস্ট দলের কোচ হওয়ার ক্ষেত্রে একজন দাবিদার। দ্য টেলিগ্রাফের মতে, এই পদের জন্য শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের হেড কোচ মাইক হেসন, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বিবেচনা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আগামী দু’ঘণ্টায় দফায় দফায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, ভাসবে কলকাতাও!
    Next Article
    ভারতেও চালু হচ্ছে বুলেট ট্রেন! কবে থেকে চলবে? দিনক্ষণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment