Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় ভুল করছে BCCI! এই কারণে ভারতকে T20 বিশ্বকাপ জেতালেও ODI বিশ্বকাপ জেতাতে পারবেন না গম্ভীর

    6 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু চলতি বছরে তিনটি ওডিআই সিরিজ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ভারতীয় দল। এই ঘটনা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) বেশ কিছুটা চিন্তায় রাখছে।

    সম্পূর্ণ তরুণ ক্রিকেটারদের দিয়ে ভরা টিম নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সাফল্য পেয়েছেন গম্ভীর। ওডিআই ফরম্যাটেও সেই একই ধারা বজায় রাখতে আগ্রহী তিনি। সেইজন্যই মাঝেমধ্যে কানাঘুষো শোনা যায় যে তিনি রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতো সিনিয়র তারকাদের নিয়ে সন্তুষ্ট নন। তার অনিচ্ছা সত্ত্বেও এই তারকাদের সঙ্গে কাজ করার ফল ভারতীয় দল ভুগছে এবং সেইজন্যই সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজগুলিতে তাদের পারফরম্যান্স ভালো নয় বলে অভিযোগ করেছেন অনেকে।

    কিন্তু গৌতম গম্ভীরের এই কাজ করার পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। অনেকেই মনে করেন যে নিজের খেয়াল খুশি মতো কাজ করি যখন সফলতা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে, তখন ওডিআই বিশ্বকাপের জন্যও তাকে নিজের ইচ্ছামতো কাজ করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু আর এক পক্ষের ধারণা ওডিআই ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে যথেষ্ট ফারাক আছে এবং সেই জন্যই গম্ভীরের তত্ত্ব এই ফরম্যাটে খাটবে না।

    আরও পড়ুন: লর্ডসে দুরন্ত সেঞ্চুরির পরেও টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন রোহিত শর্মা? কী পরিকল্পনা BCCI-র?

    গৌতম গম্ভীর আগামী ওডিআই বিশ্বকাপের জন্য বুমরা বাদে মূলত তরুণ ভারতীয় পেসারদের ওপর আস্থা রাখতে চাইছেন। কিন্তু এই রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। সাম্প্রতিক সিরিজগুলিকে উদাহরণ হিসেবে ধরে অনেকেই মনে করছেন আগামী বিশ্বকাপে ভোমরার সাথে ভারতের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন অর্শদীপ সিং ও গুরনুর ব্রার। আর যদি সত্যিই তাই হয় তাহলে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মত অভিজ্ঞ তারকাদের সুযোগ না দেওয়ার জন্য ভারতীয় দলকে ভুগতে হতে পারে বলে মনে করছেন অনেকেই। অভিজ্ঞ ফাস্ট বোলার ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা সম্ভব নয় বলেই অনেক বিশেষজ্ঞর ধারণা।

    আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

    অনেকেই অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলছেন যে স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউড-কে দিয়ে তৈরি পেস আক্রমণ ভারতের মাটিতে ২০২৩ সালে অজিদের বিশ্বকাপ জিতিয়েছিল। কিন্তু তার ঠিক দেড় বছর পরে সম্পূর্ণ নতুন পেস আক্রমণ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমে চূড়ান্তভাবে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। সতর্ক না হলে ভারতীয় দলের পরিণতি ও একই রকম হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

     

    Click here to Read More
    Previous Article
    ২৭ বছর ধরে শিক্ষকতা করেও তবুও সংসার চলে না, বাধ্য হয়ে সাইকেলে ঘুরে সিঙ্গারা বিক্রি করছেন শিক্ষক !
    Next Article
    নিউটাউনের জোড়া খুনে চাঞ্চল্য! তদন্তে উঠে এল পরিবারেরই দুই সদস্যের নাম

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment