Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বন্ধ হচ্ছে অন্নপূর্ণা যোজনা? সাড়ে ৪ লক্ষ অভিযোগের পর ৩১ আগস্টের পর আসবে বড় সিদ্ধান্ত! জানাল সরকার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হওয়ার পর থেকেই এই প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই তিন দফার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু অগাস্ট মাসের টাকা এখনও না পাওয়ায় অনেক জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Annapurna Yojana : অভিযোগ পোর্টালে কী কী জানাচ্ছেন মানুষ?

    মুখ্যমন্ত্রী জানান, গত ২১ আগস্ট অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালু করা হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই সেখানে প্রায় সাড়ে চার লক্ষ আবেদন ও অভিযোগ জমা পড়েছে। এখন সেই সব আবেদন খতিয়ে দেখছে রাজ্য সরকার।

    এই আবেদনগুলির মধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নতুন করে নাম তোলার আবেদন করেছেন। আবার অনেকের অভিযোগ, নিয়ম মেনে না চলেও কিছু ব্যক্তি এই প্রকল্পের টাকা পাচ্ছেন। তাই অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়ার দাবিও উঠেছে।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যোগ্য কোনও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, তা দেখা হবে। একই সঙ্গে অযোগ্য কেউ যাতে এই সুবিধা না পান, সেটাও নিশ্চিত করা হবে। সেই কারণে এখন অভিযোগগুলি ভালো করে যাচাই করা হচ্ছে।

    Big announcement on Annapurna Yojana by CM Suvendu Adhikari

    আরও পড়ুনঃ প্রতিবেশীর সই থেকে হিন্দু সার্টিফিকেট, নাগরিকত্বের আবেদনে বড় উদ্যোগ, চালু CAA ক্যাম্প

    আগামী ৩১ অগাস্ট পর্যন্ত যে সমস্ত আবেদন ও অভিযোগ জমা পড়বে, সেগুলি খতিয়ে দেখা হবে। এরপরই এই বিষয়ে (Annapurna Yojana) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী নির্দেশিকাও জানাবে রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    যুদ্ধের প্রস্তুতিতে বড় জোর! দেশীয় সংস্থার হাতে DRDO-র ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তুলে দেবে কেন্দ্র
    Next Article
    আসবে নতুন বেঞ্চ! সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ প্রকাশ্যে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment