Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাতিল হচ্ছে পুরোনো সমস্ত আবেদন! বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও চালু থাকা কোনও প্রকল্পই নয়া বিজেপি সরকার বন্ধ করবে না বলে জানায়। বরং নতুন সরকার ক্ষমতায় এসে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তির পাশাপাশি এবার বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), বিধবা ভাতার মতো প্রকল্পগুলির অনুদান বাড়িয়েছে। একইসাথে এই সমস্ত প্রকল্প নিয়ে শুরু হয়েছে তুমুল কড়াকড়ি।

    বার্ধক্য ভাতায় পুরোনো আবেদন বাতিলের আশঙ্কা | Bardhakya Bhata

    আগে একবার বার্ধক্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু সরকার। ১০০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয় ভাতা। এরই মধ্যে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের একবার বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির কথা জানান।

    বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার অনুদান আরো ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ২,০০০ টাকা। যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। কোথায় কবে আবেদন শুরু এ বিষয়েও স্পষ্ট আপডেট নেই।

    সূত্রের খবর, নতুন যে আবেদন আসবে সেগুলি যাচাই করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে সরকার। এর আগে গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ১৫০০ ঢুকে যাবে। এবার ৫০০ টাকা বাড়ানোয় কবে থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে?

    Bardhakya Bhata(2)

    আরও পড়ুন: বন্ধ হচ্ছে অন্নপূর্ণা যোজনা? সাড়ে ৪ লক্ষ অভিযোগের পর ৩১ আগস্টের পর আসবে বড় সিদ্ধান্ত! জানাল সরকার

    নবান্নের বৈঠক থেকে অবশ্য এ ব্যাপারে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আবেদন যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় লেগে যাবে। তাই নয়া ভাতা কার্যকর হতেও সময় লাগবে। ২০২৭ সালের এপ্রিল থেকে নয়া ভাতা চালু হওয়ার সম্ভবনা প্রবল রয়েছে বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    অভাবকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্ন, পরিযায়ী শ্রমিকের ছেলের অসাধ্য সাধন!
    Next Article
    পুজোর পরেই কি ভোট? তার আগেই কলকাতা-হাওড়া নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment