Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বকেয়া মেটাতে রাজ্যের অর্থ দপ্তর বিভিন্ন কুযুক্তির..,’ গ্রান্ট ইন এইড-দের DA নিয়ে বড় বার্তা ভাস্কর ঘোষের

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA (Dearness Allowance) নিয়ে চর্চা বাড়ছে। ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্টের দেওয়া রায় মতো রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (DA Arrear) মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্পূর্ণ বঞ্চিত গ্রান্ট ইন এইড-রা। রাজ্য সরকারের তরফে এই কর্মীদের নিয়ে এখনও কোনও স্পষ্ট আপডেট নেই। তবে নবান্ন সূত্রে খবর, সার্ভিস রেকর্ড না মেলায় অনুদানপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটাতে সমস্যা হচ্ছে।

    সূত্রের খবর, ইচ্ছা থাকলেও ম্যানুয়াল সার্ভিস রেকর্ড থাকায় এই কর্মীদের বকেয়া ডিএ মেটাতে পারছে না রাজ্য সরকার। ফলত মন্থর হচ্ছে গোটা প্রক্রিয়া। এই নিয়ে এবার বড় কথা বলে দিলেন সরকারি কর্মচারীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সমাজমাধ্যমে গ্রান্ট ইন এইড-দের হয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

    বকেয়া ডিএ ইস্যুতে ভাস্কর ঘোষ | Dearness Allowance

    ফেসবুকে ভাস্কর ঘোষ লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে রাজ্যের অর্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন কুযুক্তির অবতারণা করছে। যেসব যুক্তি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া মেটানোর ক্ষেত্রে বিলম্ব করতে চাইছে এই সমস্যা দূরীকরণের জন্য খুব বেশি সময় লাগার কথা নয়।”

    একইসাথে তিনি লিখেছেন, “সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের অর্থ দপ্তরের কাছে আমাদের প্রস্তাব সরকার পোষিত ক্ষেত্রের শিক্ষক শিক্ষাকর্মী সহ পঞ্চায়েত, পুরসভা ও পৌরনিগম সহ বিভিন্ন বোর্ড কর্পোরেশনের কর্মচারীদের বকেয়া মেটানোর ক্ষেত্রে যে যে অসুবিধা হচ্ছে সেই সেই অসুবিধা দূরীকরণে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনারা বকেয়া মেটানোর উদ্যোগ নিন সমস্ত কর্মচারীরা আপনাদের সাথে থেকে সমস্ত অসুবিধা দূর করবেন।”

    dearness allowance(258)

    আরও পড়ুন: ধেয়ে আসছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কবে কাটবে দুর্যোগ?

    সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মীদের একাংশ ইতিমধ্যেই বকেয়া ডিএ পেয়ে গিয়েছেন। কিন্তু ‘বঞ্চিত’ শিক্ষক, অধ্যাপক, পুর ও পঞ্চায়েত, সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীরা। এখনও বকেয়া ডিএ পাননি সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা। এই নিয়ে অভিযোগ তুলে সম্প্রতি মামলাও দায়ের হয়েছিল হাইকোর্টে। গ্রান্ট ইন এইড-রা এখনও একটা টাকাও পাননি। কবে তাঁদের অ্যাকাউন্টে এরিয়ার দেবে সরকার? এই নিয়ে বিতর্ক বাড়ছে।

    Click here to Read More
    Previous Article
    মঙ্গল গ্রহে ভেসে বেড়াচ্ছে রহস্যময় বস্তু। ছবিতে যা ধরা পড়লো তা নিয়ে শোরগোল! || Mars || NASA
    Next Article
    রেশনে পোকা ধরা চাল-গম দেওয়া অতীত! ডিলারদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যের খাদ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment