Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া মামলায় স্বস্তির আশা, ১৩ জুন থেকে বসছে লোক আদালত

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের ব্যস্ততার মাঝেই কিছুটা থমকে ছিল আইনি পরিষেবার কাজ। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ফের সক্রিয় হতে চলেছে জাতীয় লোক আদালত(Lok Adalat)। সাধারণ মানুষের বহু ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে একাধিক জেলায়।

    কবে বসবে লোক আদালত (Lok Adalat) ?

    নির্বাচন সংক্রান্ত কাজ এবং ‘এসআইআর’-এর কারণে বিচারকরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে লোক আদালত আয়োজন সম্ভব হয়নি। জানা গিয়েছে, আগামী ১৩ জুন থেকে ফের এই প্রক্রিয়া শুরু হবে জেলায় জেলায়। এর আগে ১৪ মার্চ লোক আদালত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। লোক আদালত এমন একটি ব্যবস্থা যেখানে ব্যাঙ্ক ঋণ, বিদ্যুৎ বিল, ট্রাফিক জরিমানা সহ নানা ছোটখাটো মামলার দ্রুত মীমাংসা হয়। এতে যেমন সময় বাঁচে, তেমনই আদালতের কাজের চাপও কমে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের তরফে ‘সমাধান সমারোহ ২০২৬’-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে।

    এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী বলেন, “ঝাড়গ্রাম জেলার যে সমস্ত বাসিন্দাদের সুপ্রিম কোর্টে মামলা রয়েছে তাঁরা সুপ্রিম কোর্টে আয়োজিত সমাধান সমারোহ ২০২৬ লোক আদালতের মামলার নিস্পত্তির জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ওয়েবসাইটে অথবা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয়ের যোগাযোগের মাধ্যমে লোক আদালতে মামলার শুনানি জন্য আবেদন জানাতে পারবেন সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাকারীরা।”

    এছাড়া চেক বাউন্স সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ১৮ জুলাই এবং ২১ নভেম্বর বিশেষ লোক আদালত বসবে বলেও জানানো হয়েছে।
    একইভাবে পূর্ব মেদিনীপুর জেলাতেও ১৩ জুন লোক আদালত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ১৪ মার্চ লোক আদালতের নির্ধারিত দিন বাতিল হওয়ার পর, ৯ মে নতুন তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু ৪ মে ভোট গণনার কারণে প্রস্তুতি ব্যাহত হওয়ায় সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। ফলে শেষমেশ জুন মাসে নতুন করে দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আদালতগুলির সঙ্গে আলোচনা করে মামলাগুলি নির্দিষ্ট বেঞ্চে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    Relief in pending cases, Lok Adalat to be held from June 13

    আরও পড়ুন : “কাউকে মা হওয়ার জন্য জোর করা যায় না”গর্ভপাত ইস্যুতে কেন্দ্রকে নিশানা সুপ্রিম কোর্টের

    পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিভিন্ন কারণে লোক আদালতের তারিখ বাতিলের পর ১৩ জুন জেলা জুড়ে লোক আদালত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি, ব্যাপক সাড়া মিলবে এবং বিপুল সংখ্যক মামলা নিস্পত্তি করা সম্ভব হবে।” ভোটের কাজ মিটতেই প্রশাসন এখন দ্রুত বিচার পরিষেবা ফের স্বাভাবিক করতে উদ্যোগী। লোক আদালতের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সময় ও খরচ বাঁচিয়ে সহজ সমাধানের পথ খুলে দেবে।

    Click here to Read More
    Previous Article
    ফলাফল চমকে দেবে রাজ্যকে! বামদের নিয়ে বড় দাবি বিকাশরঞ্জনের
    Next Article
    ইলেকশন কমিশন এখন নির্যাতন কমিশনেও নেই, ক্রীতদাস কমিশনে পরিণত হয়েছে অরূপ চক্রবর্তী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment