Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিতর্কের মাঝেই পড়ুয়াদের মিড-ডে মিল নিয়ে এল ভালো খবর! জারি সরকারি নির্দেশিকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক ক্ষেত্রে এসেছে পরিবর্তন। বাদ যায়নি মিড-ডে মিলও (Mid Day Meal Scheme)। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দেওয়ার দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। তারই মধ্যেই কলকাতা পুরসভা এলাকার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিল প্রকল্পে রান্না করা খাবার সরবরাহের দায়িত্ব ইসকন অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে দেওয়া হল।

    মিড-ডে মিলে বহাল কর্মরত রাঁধুনি ও সহায়িকারা | Mid Day Meal Scheme

    স্কুল শিক্ষা দফতর তরফে অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে আনুষ্ঠানিকভাবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ অগস্ট থেকে তারা পরিষেবা দেবেন। পড়ুয়াদের পাতে প্রতিদিন নির্ধারিত পুষ্টিমান বজায় রেখে গরম খাবার সরবরাহ করবে সংস্থাটি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, খাদ্য সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং পুষ্টির মান মেনে চলতে হবে।

    আরও পড়ুন: DA মামলার সুপ্রিম শুনানির আগেই হাতে এল ৫০ হাজার টাকা, ধন্যবাদ জানালেন মলয় মুখোপাধ্যায়

    শুধু পুষ্টিসম্পন্ন খাবার নয়, সেই খাবার নির্দিষ্ট সময়ের মধ্যেও স্বাস্থ্যসম্মত উপায়ে স্কুলে পৌঁছে দেবে এই সংস্থাটি। নয়া পন্থায় মিড-ডে মিল চললে কাজ হারাবেন রাঁধুনিরা, এই আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বর্তমানে কর্মরত রাঁধুনি ও সহায়িকাদের এই কাজে বহাল রাখতে হবে।

    Mid Day Meal

    আরও পড়ুন: বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট পোস্ট অফিসে, নতুন আধার কার্ড তৈরি, নথি আপডেটের জন্য কত খরচ?

    স্পষ্ট করা হয়েছে, রাঁধুনি ও সহায়িকাদের সাম্মানিক সরকার নির্ধারিত হারে দেওয়া হবে। রান্নার জন্যও সরকারের নির্ধারিত খরচ দেওয়া হবে। বাড়তি কোনও অর্থ সরকার দেবে না বলে জানানো হয়েছে। একই সাথে স্কুল শিক্ষা দফতর তরফে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলার চূড়ান্ত নির্দেশের উপর এই চুক্তি এবং সংশ্লিষ্ট পদক্ষেপ নির্ভর করবে বলেও অবগত করা হয়েছে নির্দেশিকায়।

    Click here to Read More
    Previous Article
    কাতুকুতু বুড়ো’র হাত ধরে ছোটবেলায় ফিরলেন উজান
    Next Article
    যৌথ পরিবারের রেশন কার্ড বাতিল হচ্ছে? অভিযোগ তুলে সরব রেশন ডিলাররা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment