Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিধানসভায় শুরু হচ্ছে ‘সেরা বিধায়ক’ পুরস্কার! বিজেতা নির্বাচন কীভাবে? বড় ঘোষণা স্পিকারের

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বিধানসভায় অভিনব উদ্যোগ। এবার শুরু হতে চলেছে সেরা বিধায়ক পুরস্কার (Best MLA Award)। আগামী পাঁচ বছর ধরে প্রত্যেক বছর একজন বিধায়ককে এই সম্মানে ভূষিত করা হবে। বিধানসভায় (West Bengal Assembly) দাঁড়িয়ে এই ঘোষণা করেন স্পিকার রথীন্দ্র বোস।

    রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে ‘সেরা বিধায়ক’ পুরস্কার | (Best MLA Award)

    বিধানসভা পরিচালনা অথবা বিতর্ক অবধি শুধু সীমাবদ্ধ নয়, এবার বিধায়কদের কাজ ও উপস্থিতির নিরিখে সেরা বিধায়ক পুরস্কার দেবে রাজ্য বিধানসভা। একটি নির্দিষ্ট এজেন্সিকে এই মূল্যায়ন ও রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হবে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও পেশাদারি মূল্যায়নের উপর ভিত্তি করে হবে।

    আরও পড়ুনঃ পুজোর আগেই পুলিশে ২০ হাজার নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    এবারের বিধানসভায় প্রথমবারের জন্য বিধায়ক হয়ে আসা সদস্য সংখ্যা ১৮১ জন। তাঁদের উদ্দেশে বড় বার্তা দিয়েছেন স্পিকার। নতুন বিধায়কদের তাঁদের দায়িত্ব মনে করিয়ে শাসক ও বিরোধী শিবিরের অভিজ্ঞ প্রবীণ বিধায়কদের থেকে কাজ শিখে নেওয়ার কথা বলেন তিনি।

    রথীন্দ্র জানান, নিজের বিধানসভা ক্ষেত্র সহ সার্বিকভাবে রাজ্যের উন্নয়নের স্বার্থে বিধানসভার মঞ্চকে কীভাবে সঠিক ও কার্যকর উপায়ে ব্যবহার করা যায়, সেটা অভিজ্ঞ বিধায়কদের থেকে শিখে নিতে পারেন প্রথমবার বিধায়ক হয়ে আসা সদস্যরা।

    সেরা বিধায়ক নির্বাচন কীভাবে হবে?

    জানা গিয়েছে, সেরা বিধায়ক পুরস্কারের বিজেতা নির্বাচনের ক্ষেত্রে মূলত দু’টি মাপকাঠি রয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট বিধায়ক নিজের এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কেমন কাজ করেছেন এবং দ্বিতীয়ত, বিধানসভার অধিবেশনে উপস্থিতির হার। রাজ্যের সকল বিধায়কের সামগ্রিক কর্মকাণ্ড খতিয়ে দেখার পর মূল্যায়ন করবে এজেন্সি। সব শেষে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।

    Best MLA Award

    এদিকে রাজ্য বিধানসভায় সেরা বিধায়ক পুরস্কার চালুর উদ্যোগ নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। এই উদ্যোগের ফলে সকল বিধায়কের মধ্যে বিধানসভায় উপস্থিতি ও বিধানসভার কাজে আরও সক্রিয় ভূমিকা পালনের উৎসাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    গিজগিজ করছে একসঙ্গে, বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে যা উদ্ধার হল…
    Next Article
    তৃণমূল জমানায় ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্রের রমরমা? জেলায় জেলায় এবার ভেরিফিকেশনের নির্দেশ মুখ্যসচিবের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment