Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার শতাধিক আধার কার্ড,ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার বিধাননগরে (Bidhannagar) সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সকালে বিধাননগর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনির একটি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কার্যালয় থেকে বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

    কী ঘটেছে বিধাননগর তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে?

    জানা গেছে, বিধাননগর এলাকার ওই কার্যালয় থেকে আধার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কী কারণে সাধারণ মানুষের নথি একটি রাজনৈতিক দলের অফিসে মজুত ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ওই পার্টি অফিসকে ঘিরে নানা অভিযোগ জমা পড়ছিল। বিজেপির দাবি, গত ৪ মে তারা অফিসটিতে তালা লাগিয়ে দেয়। রবিবার সকালে সেই তালা খোলা হলে ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় বহু আধার কার্ড, প্যান কার্ড এবং জমি সংক্রান্ত কাগজপত্র দেখতে পাওয়া যায়। বিজেপি নেতাদের বক্তব্য, উদ্ধার হওয়া নথিগুলির বড় অংশই এলাকার সাধারণ বাসিন্দাদের।

    ঘটনার পরেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন। অভিযোগ ওঠে, ভোটের সময় সাধারণ মানুষের পরিচয়পত্র নিয়ন্ত্রণ করতেই এই ধরনের কাজ করা হত। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে অনেক বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হতো না। এই আধার কার্ড পার্টি অফিসে নিয়ে রেখে দেওয়া হতো। আরও একাধিক বেআইনি কাজকর্ম হতো। আজ এগুলো আমরা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

    এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ। তিনি বলেন, “আমাদের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসত, এলাকাবাসীর আধার কার্ড নিয়ে রাখা হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। তখন তো আমাদের করণীয় কিছু ছিল না। ৪ তারিখের পরে এখানে তালা মেরে দিয়েছিলাম। আমরা চাই, যাঁরা এই ঘটনায় জড়িত, তাঁদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।”

    Aadhaar cards recovered from Trinamool Congress party office in Bidhannagar

    আরও পড়ুন :ভোকেশনাল বিভাগের ফলাফলে চমক বাঁকুড়ার, মেধাতালিকায় ৯ জনের জায়গা

    যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। পুলিশ উদ্ধার হওয়া নথিগুলি খতিয়ে দেখে পুরো ঘটনার উৎস এবং এর পিছনে কারা জড়িত, তা জানার চেষ্টা করছে।

    Click here to Read More
    Previous Article
    Samik Bhattacharya Live: ফলতায় শমীক ভট্টাচার্যের জনসভা থেকে সরাসরি
    Next Article
    ভোকেশনাল বিভাগের ফলাফলে চমক বাঁকুড়ার, মেধাতালিকায় ৯ জনের জায়গা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment