Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিদেশযাত্রার আগেই বিপাকে অভিষেক! ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় হাইকোর্টে তৃণমূল সাংসদ

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ টানাপড়েন শেষে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সেই সফরের আগেই তৃণমূল সাংসদের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি।

    ফের হাইকোর্টে অভিষেক | (Abhishek Banerjee)

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তৃণমূল সাংসদের দাবি, চোখের চিকিৎসার জন্য শীঘ্রই তিনি বিদেশ যাবেন। তার আগে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত, ব্যাঙ্কের তরফে তা স্পষ্ট করা হয়নি।

    আরও পড়ুনঃ ১০০ দিনে কী কী করল রাজ্য সরকার? এবার সেই খতিয়ান নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি 

    অভিষেকের আইনজীবী অয়ন বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ না করেই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা যেতে পারে? ওই ধারা অনুসারে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য পুলিশকে আবেদন জানাতে হয়। এই মামলার দ্রুত শুনানি করা হোক।

    এদিন বিচারপতি রাও জিজ্ঞেস করেন, কোনও তদন্ত চলছে? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর মক্কেল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এর সঙ্গে অ্যাকাউন্ট ফ্রিজের কোনও সম্পর্ক নেই। এরপর বিচারপতি রাও বলেন, এই মামলার অন্য পক্ষকে নোটিশ দেওয়া হোক। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

    Abhishek Banerjee

    চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রার আবেদন নিয়ে দীর্ঘ টানাপড়েন হয়েছে। শেষমেষ বেশ কিছু শর্ত বেঁধে গ্রিন সিগন্যাল দেয় সুপ্রিম কোর্ট। তৃণমূল সাংসদের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত জানায়, চিকিৎসার খাতিরে তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন তিনি।

    পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিষেককে তাঁর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যেতে হবে। তাঁর সম্পূর্ণ ভ্রমণসূচি ও বিদেশে তিনি কোথায় থাকবেন সেই ঠিকানা তদন্তকারী সংস্থার কাছে জমা করতে হবে। তবে সেই বিদেশযাত্রার আগেই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

    Click here to Read More
    Previous Article
    মৃত্যুর আগের দিন ১২ মিনিট কথা! আশিস কী জানিয়েছিলেন ঋতব্রতকে? সামনে এল অজানা তথ্য
    Next Article
    অন্নপূর্ণার ৩,০০০টাকা নিয়ে বড় আপডেট! মাসের ১ তারিখে টাকা না পাওয়ার আসল কারণ কী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment