Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেসরকারি বাস পরিষেবা বন্ধ! অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা বাস মালিক সংগঠনের

    11 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বেসরকারি বাস পরিষেবা (Bus Service) বন্ধ হওয়ায় বড়সড় পরিবহণ সংকট তৈরি হয়েছে। টোটো ও অটোর বাড়বাড়ন্তের বিরুদ্ধে সরব হয়ে বাস মালিক ও কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সকাল থেকেই বিভিন্ন প্রান্তে বাসের দেখা না মেলায় অফিসযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা সমস্যায় পড়েছেন। গন্তব্যে পৌঁছতে অনেককে বেশি ভাড়া দিয়ে বিকল্প যান ব্যবহার করতে হচ্ছে।

    বন্ধ বেসরকারি বাস পরিষেবা (Bus Service)

    গোটা নদিয়া জুড়ে বাস পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কৃষ্ণনগর, রানাঘাট, কালনা, ঘাট, করিমপুর, পলাশী, নবদ্বীপ এবং দত্তপুলিয়া-সহ একাধিক রুটে সকাল থেকে কোনও বেসরকারি বাস রাস্তায় নামেনি। অনির্দিষ্ট সময়ের জন্য এই কর্মবিরতি শুরু হওয়ায় পরিষেবা কবে ফিরবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বাস বন্ধের খবর আগে থেকে জানতেন না যাত্রীরা। সকাল থেকেই নাজেহাল এক যাত্রীর কথায়, “আমি তো জানতাম না যে বাস বন্ধ। টোটো এখন ১২০-১২৫ টাকা চাইছে। বাসে যেতে খরচ হয় ৪৫ টাকা। কী করব? বাড়ি তো যেতে হবেই। বাড়িতে ছোট্ট মেয়ে অপেক্ষা করছে।” বাস মালিকদের বক্তব্য, শুধু ভাড়া বা যাত্রী কমে যাওয়াই সমস্যা নয়, টোটো-অটোর সঙ্গে প্রতিদিনের প্রতিযোগিতাও তাঁদের ব্যবসাকে কার্যত অচল করে দিচ্ছে। তাঁদের অভিযোগ, বাসস্ট্যান্ডে পৌঁছনোর আগেই যাত্রীদের টোটো এবং অটোতে তুলে নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, এমন পরিস্থিতিতে বাস চালকদের সঙ্গে স্থানীয় টোটো ও অটোচালকদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। বাস মালিকদের দাবি, সরকারি নিয়মে নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও জাতীয় ও রাজ্য সড়কে টোটো, ইঞ্জিনভ্যান এবং অন্যান্য ব্যাটারিচালিত যান চলাচল করছে।

    Bus owners' association announce bus service suspension from today

    আরও পড়ুন :সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য মাস্ট! পিঙ্ক কার্ড নিয়ে এবার বিরাট আপডেট দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী

    নদিয়ায় বেসরকারি বাসের সংখ্যা একসময় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন বাসকর্মীরা। তাঁদের হিসাব অনুযায়ী, বর্তমানে গোটা জেলায় সক্রিয় বাসের সংখ্যা কমে প্রায় ৫০০-তে এসে দাঁড়িয়েছে। টোটো-অটোর দাপট নিয়ন্ত্রণ, বেআইনি যান চলাচল বন্ধ এবং বাস পরিষেবা বাঁচানোর দাবিতে এই কর্মবিরতিতে নেমেছে বাস মালিক সংগঠন। বাস মালিকদের দাবি পূরণ না হলে পরিস্থিতি বদল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে আপাতত নদিয়ার যাত্রীদের ভরসা টোটো, অটো-সহ বিকল্প পরিবহণ ব্যবস্থা।

    Click here to Read More
    Previous Article
    বিলবোর্ড কাণ্ডের পর অভিষেকের অফিসে ‘ফায়ার অডিট’! কী বলছেন দমকল আধিকারিকরা?
    Next Article
    দুর্গাপুজোয় ‘নিদান’ বিশ্ব হিন্দু পরিষদের! থিম নয়, মণ্ডপে আমিষও নয়, বিতর্ক তুঙ্গে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment