Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেড বেড়ে ২০০০, সেপ্টেম্বরেই ‘আদানি আরোগ্য নিকেতন’র ভুমিপুজো, আদানিকে চিঠি মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্যের শাসন ভার হাতে নেওয়ার পর থেকে ইতিমধ্যেই একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁরই হস্তক্ষেপে আগামী দিনে কলকাতার বুকে তৈরি হতে চলেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবাযুক্ত একটি হাসপাতাল যার নাম ‘আদানি আরোগ্য নিকেতন’ (Adani Arogya Niketan Hospital)।

    সেপ্টেম্বরেই ভূমিপুজো ‘আদানি আরোগ্য নিকেতন’ এর

    জানা যাচ্ছে, সবকিছু ঠিকমতো এগোলে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ২৪ তারিখ নিউটাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত অত্যাধুনিক এই হাসপাতালের ভুমি পূজো অনুষ্ঠিত হবে। তার আগেই এবার এই হাসপাতাল নিয়ে সামনে এল নতুন তথ্য।

    নবান্ন সূত্রে খবর, প্রথমে আদানি গোষ্ঠীর এই হাসপাতালে ১ হাজার শয্যা নির্মাণ করার পরিকল্পনা করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে দ্বিগুণ অর্থ্যাৎ ২ হাজার শয্যা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সময়সূচির কোনো বদল না হলে আগামী মাসেই নিউটাউনের আদানি আরোগ্য নিকেতনের ভূমিপুজো করবেন স্বয়ং আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

    আরও পড়ুনঃ ‘…আমাদের সংস্কৃতিকে কালিমালিপ্ত করছে’, যাদবপুরে গণতন্ত্র ফেরানোর মিছিলে বিস্ফোরক জিষ্ণু বসু

    জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে এই শয্যাসংখ্যা বাড়িয়ে ২ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। প্রসঙ্গত প্রথমে ১০০০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে বিনামূল্যের চিকিৎসার জন্য ৫০০ শয্যা বরাদ্দ করা হয়েছিল।

    আদানি গোষ্ঠীর প্রাথমিক প্রস্তাবে হাসপাতালটিতে এক হাজার শয্যা রাখার কথা বলা হয়েছিল। তার মধ্যে ৫০০ শয্যায় রাজ্যের রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়ার কথা বলা হয়। আর এবার যেহেতু শয্যা সংখ্যা ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার করা হচ্ছে, তাই প্রস্তাবিত মোট শয্যার মধ্যে ১ হাজার শয্যা দরিদ্র মানুষের বিনামূল্যের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া বাকি ১ হাজার শয্যা ব্যবহার করা হবে বাণিজ্যিক স্বাস্থ্য পরিষেবার কাজে।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্প্রতি এই বিষয়ে তাঁর সাথে আলোচনা করেছেন আদানি গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক করণ আদানি। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে লিখিতভাবে সম্মতি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘গৌতম আদানি এই হাসপাতাল তৈরী করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাঁরা দ্রুত কাজ শুরু করতেও আগ্রহ প্রকাশ করেছেন।’ এমনকী এই আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় ১০০% বিনিয়োগও আদানি গোষ্ঠীর নিজস্ব তহবিল থেকে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৫ অগাস্ট, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির
    Next Article
    ভারতীয় নৌবাহিনীতে আসছে আরও এক ‘নিউক্লিয়ার জায়ান্ট’! INS Arisudan-কে ঘিরে বাড়ছে কৌশলগত শক্তির নজর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment