Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোল বদল হবে স্টেশনের, পুজো পর্যন্ত পুরী যাবে না একাধিক ট্রেন

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : অমৃত ভারত প্রকল্পের আওতায় দেশের বেশ কিছু স্টেশনকে আপগ্রেড করার চিন্তাভাবনা করছে ভারতীয় রেল (Indian Railways)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। পুরীর স্টেশনের ভোলও বদলাতে চলেছে এই প্রকল্পের আওতায়। মঙ্গলবার থেকে নতুন করে কাজ শুরু হয়েছে পুরী স্টেশনে। এর জেরে বেশ কিছু এক্সপ্রেস আর যাবে না পুরী পর্যন্ত।

    পুরী পর্যন্ত যাবে না একাধিক ট্রেন (Indian Railways)

    ইস্টকোস্ট রেলওয়ের তরফে সম্প্রতি বেশ কিছু ট্রেনের তালিকা দেওয়া হয়েছে যেগুলি পুরী স্টেশন পর্যন্ত যাবে না। ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস আগামী ২৬, ২৮, ৩১ অগাস্ট, ২, ৪, ৭, ৯, ১১, ১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর, ২, ৫, ৭, ৯, ১২, ১৪, ১৬, ১৯ অক্টোবর পুরী জংশনের পরিবর্তে মালতীপুর স্টেশন পর্যন্ত যাবে।

    Indian Railways train to stop before puri station

    কোন কোন ট্রেন যাবে না: ১৮০৩৯ শালিমার-পুরী এক্সপ্রেস আগামী ৩০ অগাস্ট, ৬, ১৩, ২০, ২৭ সেপ্টেম্বর, ৪, ১১, ১৮, ২৫ অক্টোবর পর্যন্ত পুরী জংশন যাওয়ার বদলে খুরদা স্টেশন পর্যন্ত যাবে। শুধুমাত্র এ রাজ্য থেকে ছাড়া ট্রেনই যে পুরী পর্যন্ত যাবে না তা নয়। অন্য রাজ্যের একাধিক ট্রেনও পুজো পর্যন্ত পুরী জংশন যাওয়ার বদলে মালতীপুর বা খুরদা স্টেশন পর্যন্ত যাচ্ছে।

    আরও পড়ুন : বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথেও কাটছাঁট, ৭ দিন ধরে ট্রাফিক ব্লক আদ্রা ডিভিশনে

    কেন এই ব্যবস্থা: মূলত অমৃত ভারত প্রকল্পে পুরী স্টেশনে কাজ শুরু হওয়ার জন্য ট্রেনগুলির (Indian Railways) যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বেশ কিছু পুরী গামী ট্রেনই আর পুরী পর্যন্ত যাচ্ছে না।

    আরও পড়ুন : চিনির দামে ছ্যাঁকা, চায়ে মেশান এই স্বাস্থ্যকর বিকল্প, স্বাদও বাড়বে

    পুজোর ছুটিতে অনেকেই পুরী যাওয়ার প্ল্যান করেন। কিন্তু এবার এই পরিস্থিতির জেরে যাত্রীদের মালতীপুর বা খুরদা রোডে নেমে ট্রেন বদল করে বা সড়কপথে পৌঁছাতে হবে পুরী।

    Click here to Read More
    Previous Article
    ‘…আমাদের সংস্কৃতিকে কালিমালিপ্ত করছে’, যাদবপুরে গণতন্ত্র ফেরানোর মিছিলে বিস্ফোরক জিষ্ণু বসু
    Next Article
    ব্রাজিল ম্যাচের প্রস্তুতি নিতে বিশ্বকাপ খেলা এই দেশের বিরুদ্ধে খেলবে ভারত! বড় চ্যালেঞ্জ খালিদ জামিলদের সামনে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment