Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বদলে গেল ভোটার তালিকায় নাম তোলার নিয়ম! বাধ্যতামূলক বাবা-মায়ের এই তথ্য

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবছর অনেকেই নতুন ভোটার কার্ড (New Voter Card) তৈরির জন্য ফর্ম ফিলাপ করছেন। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর তালিকায় নাম বাতিল হয়েছে অনেকেরই। তবে ইলেকশন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ফর্ম ৬ ফিলআপ করে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে হলে এবার থেকে প্রার্থীদের বাবা-মায়ের নির্বাচনী তথ্য বা SIR সংক্রান্ত তথ্য জানানো বাধ্যতামূলক করা হল।

    নতুন ভোটার কার্ড করতে দিতে হবে মা-বাবার SIR তথ্য

    সরকারি নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে গিয়েছে কিংবা যে সমস্ত নাগরিকরা সদ্য প্রাপ্ত বয়স্ক হয়ে নতুন ভোটার হতে চাইছেন তাঁরা সকলেই Form 6 এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবার অনলাইনে এই ফর্মের আবেদনকারীদের জন্য নতুন তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার থেকে সমস্ত আবেদনকারীকেই এই ফর্ম পূরণ করার সময় তাঁর বাবা-মায়ের এসআইআরের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

    ইলেকশন কমিশনের তরফ থেকে এদিন ইসিআইনেট (ECINET) পোর্টালে থাকা ফর্ম ৬-এর পার্ট জে এবং কে-এর মাঝে এবার একটি নতুন ঘোষণা জুড়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এবার আবেদনকারীকে তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে এবং তার সপক্ষে উপযুক্ত তথ্য জমা করতে হবে।

    আরও পড়ুনঃ ‘আমি খুব খুশি’, অনুব্রত-ফিরহাদ ঋতব্রতর তৃণমূলে যেতেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

    Form 6-এর তিনটি অপশন

    • SIR-এর ভোটার তালিকায় আবেদনকারীর নিজের নাম কি ছিল? যদি থাকে তাহলে তার উপযুক্ত তথ্য জমা দিতে হবে।
    • দ্বিতীয়ত SIR লিস্টে আবেদনকারীর বাবা-মা কিংবা কোনও পূর্বপুরুষের নাম ছিল কী? যদি এই দুই ক্ষেত্রের কোনওটিই না হয়, তাহলে থাকছে তৃতীয় অপশন।
    • লাস্ট অপশন অনুযায়ী SIR লিস্টে আবেদনকারীর নিজের কিংবা বা তার বাবা-মা কারওরই নাম ছিল না।

    নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীরা যদি প্রথম দুটি অপশনের মধ্যে যেকোনো একটি বেছে নেন, তাহলে তাঁদের পূর্ববর্তী এসআইআর (SIR) অনুযায়ী বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে ভোটকেন্দ্রের নম্বর এবং ক্রমিক নম্বরের মতো তথ্য জমা দিতে হবে। আর যদি, কোনো আবেদনকারীর কাছে এই সমস্ত তথ্য না থাকে তাহলে তিনি তৃতীয় বিকল্পটি বেছে নিতে পারেন। তবে, সেক্ষেত্রে কী করণীয়, তা কিন্তু ওই পোর্টালে উল্লেখ করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    নেপালে ফের বিদ্রোহ! পথে নামল জেন-জি, নতুন প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে গায়ে আগুন দিলেন ৩ যুবক
    Next Article
    ছুঁয়ে দিলেই ২,৫০০ টাকা জরিমানা! ভারতের এই গ্রামে আজও চালু আছে অদ্ভুত রীতি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment