Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “BCCI ভারতীয় দলের গুরুত্ব কমাচ্ছে..”, বিশ্বকাপের আগে বিস্ফোরক গাভাস্কার! কেন রেগে গেলেন তিনি?

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। একাধিক তারকা ক্রিকেটার ভারতীয় দলের (Indian Cricket Team) একটি নির্দিষ্ট পজিশনে জায়গা পাওয়ার জন্য পরিশ্রম করছেন। কেউ বার বার সুযোগ পেয়েও হারাচ্ছেন, আবার কেউ অল্প সুযোগে নিজের যোগ্যতা প্রমাণ করেও নিয়মিত হতে পারছেন না ভারতীয় দলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এই একাধিক ক্রিকেটারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ভক্তদের মধ্যে। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

    ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় সুনীল গাভাস্কারের নাম আসবে প্রথম দিকেই। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে ১০,০০০ রানের গণ্ডি পার করেছিলেন। প্রথম ভারতীয় তারকা হিসেবে টেস্ট ফরম্যাটে ৩০টি শতরান করার রেকর্ডও তার নামের পাশেই। তিনি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলেন তখন ভারতীয় ক্রিকেটের এত প্রতিপত্তি ছিল না। নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে মাত্র ৫০০ টাকা পেয়েছিলেন সুনীল গাভাস্কার।

    Sunil Gavaskar roars against these players participating in IPL auction.

    এবার ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে গাভাস্কার বলেছেন, “আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোর কাছে বিসিসিআই বড় ভাইয়ের মতো এবং তারা সবসময়ই এই দেশগুলোর উন্নয়নে সহায়তা করার চেষ্টা করেছে। তবে, আমাদের ক্রিকেটারদের স্বাস্থ্য ও ফিটনেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই বছরে অন্তত এক মাস খেলোয়াড়দের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকা উচিত।”

    আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    তিনি আরও বলেছেন, “ভারতে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, ফলে প্রয়োজনে খেলোয়াড় অদলবদল বা ‘রোটেশন’ করা সম্ভব। কিন্তু এতে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার সম্মান বা ‘ইন্ডিয়া ক্যাপ’-এর গুরুত্ব কমে যায়। বিশ্রাম নেওয়া কোনও অপরিহার্য খেলোয়াড়ের জায়গায় কেবল বিকল্প হিসেবে কাউকে খেলানোর জন্য এই ক্যাপ দেওয়া উচিত নয়; এটি কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয়।”

    আরও পড়ুন: শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত

    গত এক মাসে ভারতের জার্সি গায়ে অভিষেক ঘটেছে তিন চারজন তরুণ ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণেই তারা জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। সুনীল গাভাস্কারের এই মন্তব্যের পর ভারতীয় দলে তাদের সুযোগ পাওয়া প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ভক্তদের মধ্যে।

     

    Click here to Read More
    Previous Article
    KolkataTV বন্ধের পেছনে বিধানসভায় বিরাট তথ্য ফাঁস করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়
    Next Article
    চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, SBI-তে বিপুল নিয়োগ! মোটা বেতনে আবেদন শুরু

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment