Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ববি-অরূপদের পথে এবার অনুব্রত! আজ দুপুরেই ঋতব্রত শিবিরে যোগ? পেতে পারেন বড় দায়িত্ব

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোকদের মধ্যে অন্যতম ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। এবার তিনিও ‘দিদি’র হাত ছাড়ছেন বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারই আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে পারেন তিনি। এই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ঋতব্রতপন্থী বিধায়ক আখরুজ্জামান।

    আজই ঋতব্রত শিবিরে অনুব্রত? | (Anubrata Mondal)

    সূত্র মারফত জানা গিয়েছে, বিগত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কেষ্টর দূরত্ব বেড়েছে। এবার তিনি ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন। অনুব্রতকে বীরভূম সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।

    আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন নিয়ম! ১ আগস্ট থেকে দেখাতে হবে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড, কোথায় পাওয়া যাবে জানুন

    এই বিষয়ে আখরুজ্জামান বলেন, “শনিবারই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করুন”। তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ঋতব্রত নিজেও। তিনি জানান, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর অন্তত ৩০ বার অনুব্রতর সঙ্গে তাঁর কথা হয়েছে।

    ঋতব্রত বলেন, “বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে অন্তত ৩০ বার অনুব্রতদার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল। কী কথা হয়েছে সেটা এখনই জানাব না। একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন”।

    Anubrata Mondal

    এদিকে আজ ঋতব্রত শিবিরের কর্মসমিতির একটি জরুরি বৈঠক রয়েছে। সূত্রের খবর, ৩টে নাগাদ সেখানে যোগ দিতে পারেন অনুব্রত। জেলা কমিটি সংক্রান্ত ঘোষণার সময় বীরভূমের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে।

    বিধানসভা ভোটে পরাজয়ের পর দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো একদা মমতা ঘনিষ্ঠরা তাঁর হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এবার শোনা যাচ্ছে, সেই পথে হাঁটতে চলেছেন কেষ্ট। আজ দুপুরেই তিনি আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    দলের নতুন রাজ্য কমিটি এবং শীর্ষ পদাধিকারীদের নাম ঘোষণা ঋতব্রত তৃণমূলের
    Next Article
    পেট্রোল-ডিজেলের দামে বড় পরিবর্তন? জানুন আজকের নতুন রেট…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment