Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাসে সফর এবার আরও আরামের! চালু হচ্ছে ৩টি এসি বাস রুট, কোন কোন রুটে চলবে জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা ও তার সংলগ্ন এলাকার বাসযাত্রীদের জন্য সুখবর। চালু হচ্ছে আরও তিনটি এসি বাস রুট (Government AC Bus)। বাংলার গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত, আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। সম্প্রতি এই ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং নিজে।

    কোন কোন রুটে এই বাসগুলি চলবে? | (Government AC Bus)

    সম্প্রতি সমাজমাধ্যমে ঝাঁ চকচকে এসি বাসের ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার সার্বিক উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করতে ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, উন্নত ও যাত্রীবান্ধব করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে”।

    আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো কাজ করছেন’! এনকাউন্টার নিয়ে আর কী বললেন বারুইপুরের নির্যাতিতার বাবা?

    অর্জুন জানান, এই লক্ষ্য পূরণ করতেই বাংলার গণপরিবহণ ব্যবস্থায় আরও তিনটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস রুট যুক্ত হচ্ছে। এর ফলে শহর কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ, দ্রুত ও আরামদায়ক হবে।

    নতুন কোন কোন রুটে এসি বাস চলবে সেটাও জানিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, AC-58 রুটের বাস ইকোস্পেস থেকে সোনারপুর অবধি চলবে। AC-24 রুটের বাস ঢালাই ব্রিজ (পাটুলি) থেকে হাওড়া স্টেশন অবধি চলাচল করবে এবং AC-57 রুটের এসি বাসগুলি কল্যাণী বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী অবধি চলবে।

    Government AC bus

    এই তিনটি রুটে এসি বাস চালু করার ফলে সাধারণ মানুষের ভীষণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত গ্রীষ্মকালে ও বর্ষাকালে সফর অনেকটা স্বস্তির হবে। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, “উন্নত গণপরিবহনই আধুনিক বাংলার অগ্রযাত্রার অন্যতম ভিত্তি।”

    পরিবহণ দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকে গণপরিবহণক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন অর্জুন সিং। ইতিমধ্যেই বহু নতুন বাস রুট চালু হয়েছে। এবার আরও তিনটি এসি বাস রুট চালু করার ঘোষণা করলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    "কোনও রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না" Samik Bhattacharya
    Next Article
    মেজাজ হারালেন মমতা, নিজের দলের কর্মীকেই সপাটে চড় | Mamata Banerjee

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment