Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বারাণসী-শিলিগুড়ি রুটে বুলেট ট্রেনের সম্ভাবনা, যাত্রার সময় নামতে পারে ৩ ঘণ্টার কম

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। তৈরি হয়েছে ডবল ইঞ্জিন সরকার। এরপরই দেশের বুলেট ট্রেন মানচিত্র জুড়তে চলেছে শিলিগুড়ির নাম। জানা যায় নিউ জলপাইগুড়ি ও বারাণসী বুলেট ট্রেনের প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)। আগামী বছর মার্চ মাসের মধ্যেই ডেটেইলড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত এর সময়সীমার নির্দিষ্ট করেছে রেল। ওই রিপোর্ট তৈরির পর রেলবোর্ডে তা পাঠানো হবে।

    বারাণসী-শিলিগুড়ি রুটে দ্রুতগতির ট্রেনের পরিকল্পনা (Indian Railways)

    রেল সূত্রে জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডর তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ। তারপরই হাই-স্পিড বুলেট ট্রেন চালু হলে বিহারের পাটনা হয়ে উত্তরপ্রদেশের বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট (Indian Railways)।

    Indian Railways plans for a high-speed ​​train on the Varanasi-Siliguri route

    আরও পড়ুন: প্ল্যাটফর্ম পরিষ্কারে বড় উদ্যোগ, শিয়ালদহ স্টেশন থেকে উচ্ছেদ ২৫০টি দোকান

    এছাড়াও তিন রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশকে এক সুতোয় বাঁধবে এই উচ্চগতির ট্রেন। এই বিষয়ে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড মেগা রেল প্রকল্পের জন্য বিশেষ সমীক্ষক দল গঠন করেছে। দলটি জুলাই মাস থেকে আকাশপথ এবং স্থলপথে সমীক্ষার কাজ শুরু করবে। এরপর করিডরের চূড়ান্ত রুট এবং প্রযুক্তিগত দিক ঠিক করা হবে।

    সূত্রের খবর ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ অর্থাৎ ডিপিআর তৈরির লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিলে গেলে শুরু হবে রেললাইন নির্মাণ কাজ।ভারতে প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই থেকে আমদাবাদ রুটে। ভারতীয় রেল ওই ট্রেনের অফিশিয়াল ডিজাইন ইতিমধ্যে প্রকাশ করেছে।

    জানা যায় জাপানের শিনকানসেন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ওই ট্রেন। ট্রেনের ডিজাইন থেকে শুরু করে সিগন্যালিং এবং সেফটি স্ট্যান্ডার্ড সব কিছুই নেওয়া হয়েছে জাপান থেকে। সম্পূর্ণ প্রকল্পটি রূপায়িত হচ্ছে মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি মেনে। সেটাই এবার চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি-বারাণসী করিডরে। আর এই ট্রেনটি চালু হলে উত্তরের ব্যবসা-বাণিজ্য আরও অনেকটা উন্নতি করবে বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে বুলেট ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিটে বারাণসী থেকে শিলিগুড়িতে পৌঁছে যাওয়া সম্ভব হবে। এর ফলে উত্তরের ডুয়ার্স ও পাহাড়ে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    নেওয়া হবে কোনও বড় সিদ্ধান্ত? আজ বিকেলেই মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক, সভাপতিত্ব করবেন মোদী
    Next Article
    বছরে কোটি টাকা ইনকাম অভিষেকের, বেতন ছাড়াও কোন খাত থেকে আসে টাকা?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment