Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলায় আমুলের ৬৫০ কোটির বাজি! বিশ্বের বৃহত্তম দই কারখানা গড়ছে এই জেলায়

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বড় শিল্প বিনিয়োগের সুখবর সামনে এল। দেশের অন্যতম বড় দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল (Amul) এবার হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা গড়তে চলেছে। ৬৫০ কোটি টাকার এই প্রকল্প চালু হলে প্রতিদিন বিপুল পরিমাণ দই ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। একইসঙ্গে রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ারও আশা করা হচ্ছে।

    হাওড়ায় তৈরি হচ্ছে আমুল (Amul) ডেইরি প্ল্যান্ট

    হাওড়ার সালকিয়া ফুড পার্কে এই নতুন কারখানা তৈরি হবে। এটি হবে পশ্চিমবঙ্গে আমুলের (Amul) প্রথম সম্পূর্ণ নিজস্ব ডেইরি প্ল্যান্ট। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কারখানাটি চালু হলে প্রতিদিন ১০ লক্ষ কেজি দই, লস্যি, শরবত এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা যাবে। গুজরাটের একটি সংস্থা দুই ধাপে এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করবে।

    বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের (Amul) বাজার যথেষ্ট বড়। সংস্থাটি প্রতিদিন প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি করে। নতুন প্ল্যান্ট চালু হলে তাদের উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের দুগ্ধ শিল্প আরও শক্তিশালী হবে। পাশাপাশি বহু যুবক-যুবতীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

    জানা গিয়েছে, এই প্রকল্পের ভিত্তি তৈরি হয়েছিল ২০২৫ সালেই। সেই সময় রাজ্যের তৎকালীন সরকারের সঙ্গে আমুলের সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছিল। এরপর বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়।

    After Amul, Mother Dairy also increases milk price.

    আরও পড়ুনঃ ডিসেম্বরের মধ্যেই ৫০ হাজার সরকারি চাকরি! বড় ঘোষণা শুভেন্দুর, আসছে নতুন নিয়োগ নীতি

    সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্প বিনিয়োগ নিয়ে নতুন করে জোর দেওয়া হয়েছে। এর মধ্যেই আমুলের (Amul) এই বড় বিনিয়োগের খবর সামনে এসেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আমুল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা তৈরির কাজ শুরু হওয়ার পথ অনেকটাই পরিষ্কার।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল, পদত্যাগের পথে আরও এক মেয়র পারিষদ
    Next Article
    সায়নীর সঙ্গে প্রেমিক সেদিন কি করেছিল মুখ খুললেন মা !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment