Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ল শক্তি! ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল ৮০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘সাবমেরিন হান্টার’ INS মালভান

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। বুধবার মাহে ক্লাসের অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তথা ASW-SWC-র দ্বিতীয় যুদ্ধজাহাজ INS মালভান (INS Malvan) ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্ত হল। নৌবাহিনীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়নও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভারতীয় নৌবাহিনীর অন্যান্য উচ্চ আধিকারিক থেকে শুরু করে, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (Cochin Shipyard Limited) প্রতিনিধি এবং প্রাক্তন সেনা আধিকারিকরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল ‘সাবমেরিন হান্টার’ INS মালভান (INS Malvan):

    যুদ্ধজাহাজটির ৮০ শতাংশেরও বেশি দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি: উল্লেখ্য যে, কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত INS মালভান যুদ্ধজাহাজটি আধুনিক নৌ-জাহাজ নির্মাণ ও ডিজাইনের ক্ষেত্রে ভারতের ‘আত্মনির্ভর ভারত’ লক্ষ্যের একটি প্রধান উদাহরণ। ৮০ শতাংশেরও বেশি দেশীয় যন্ত্রাংশ দিয়ে নির্মিত এই যুদ্ধজাহাজের ডিজাইন, নির্মাণ এবং ইন্টিগ্রেশনের বিষয়টি  দেশের ক্রমবর্ধমান দক্ষতার প্রমাণ দেয়। এর আগে, সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সেই সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে এটি আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক।

    INS Malvan commissioned in Indian Navy, know details.

    জানিয়ে রাখি যে, ভারতীয় নৌবাহিনীতে INS মালভানের অন্তর্ভুক্তির এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, “আমরা যেকোনও দেশের জন্য সামুদ্রিক নিরাপত্তার গুরুত্ব বুঝি। কারণ সমুদ্রপথ বাণিজ্য নির্ধারণ করে এবং বাণিজ্যই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। ভারত মহাসাগরীয় অঞ্চল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও নিরবচ্ছিন্ন সামুদ্রিক যোগাযোগ এবং বাণিজ্য নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

    আরও পড়ুন: শুরু হতে চলেছে ২০২৬-এর কমনওয়েলথ গেমস! ভারতীয় দলে কমল মহিলা অ্যাথলিটের সংখ্যা

    তিনি আরও জানান, ‘এই অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটে ৮০ শতাংশ দেশীয় উপাদান থাকায় আমরা শীঘ্রই আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়ন করব। ভারতীয় নৌবাহিনী শুরু থেকেই এই লক্ষ্যকে গ্রহণ করেছিল। এদিকে, ভারতীয় বিমান বাহিনী অনেক পরে কাজ শুরু করে, কারণ বিভিন্ন সেক্টরের অগ্রগতিতে ভিন্ন ভিন্ন সময় লাগে।’

    আরও পড়ুন: শুরু হতে চলেছে ২০২৬-এর কমনওয়েলথ গেমস! ভারতীয় দলে কমল মহিলা অ্যাথলিটের সংখ্যা

    উল্লেখ্য যে, এয়ার চিফ মার্শাল এপি সিং আরও বলেন, ‘আমি আশা করি অন্য দু’টি বাহিনীও এই লক্ষ্যে নিজেদের এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে ভারতীয় নৌবাহিনী যেভাবে এই কনসেপ্ট কাজে লাগিয়েছে তা ভারতীয় বিমান বাহিনীকেও উদ্বুদ্ধ করবে।’

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই শুনানি, তার আগে গ্রান্ট-ইন ও KMC এলাকায় বসবাসকারীদের বকেয়া DA নিয়ে প্রশ্ন
    Next Article
    Suvendu Adhikari: ‘বাইরে থাকলে তো হিসাব হবে’ অভিষেকের করা মন্তব্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর|Abhishek

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment