Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ছে যুদ্ধের আশঙ্কা! কলকাতায় বোমা ফেলার ‘টার্গেট’ করছে পাকিস্তান

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো টানাপোড়েন ফের নতুন করে চড়ছে। সম্প্রতি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বক্তব্য ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ভারতের তরফে কড়া হুঁশিয়ারির পর এবার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। আর সেই জবাবেই উঠে এসেছে কলকাতার নাম, যা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে (Pakistan Warns India)।

    পাকিস্তানের হুঁশিয়ারি নিয়ে উত্তেজনা (Pakistan Warns India)

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ শিয়ালকোটে একটি সাংবাদিক বৈঠকে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন (Pakistan Warns India)। লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে নিজের শহরে তিনি বলেন, ভারত নাকি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর পরিকল্পনা করছে। অর্থাৎ নিজেরাই কোনও হামলার নাটক সাজিয়ে পাকিস্তানের ওপর দায় চাপাতে পারে।

    এই প্রসঙ্গে আসিফ বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনও অজুহাতে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে দাবি করেন, ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি কলকাতা পর্যন্ত গড়াতে পারে। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। তবুও এই মন্তব্য ঘিরে বিতর্ক তীব্র হয়েছে।

    এই উত্তেজনার সূত্রপাত পহেলগাঁও হামলার পর থেকেই। সেই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কড়া বার্তা দিয়ে বলেন, পাকিস্তান যদি কোনও হামলা চালায়, তাহলে ভারত প্রয়োজনে তাদের ঘরে ঢুকে জবাব দেবে।

    এই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই খাওয়াজা আসিফের বক্তব্য (Pakistan Warns India) সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের যদি এমন কোনও পরিকল্পনা থাকে, তাহলে পাকিস্তান আগের চেয়েও বেশি শক্তভাবে তার মোকাবিলা করবে।

    Pakistani Defence Minister Threatens Terrorist Attack in Kolkata
    পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ

    আরও পড়ুনঃ SIR বিতর্কে নতুন জট! যোগ্য হয়েও কি ভোট দিতে পারবেন না অনেকেই?

    উল্লেখ্য, এই উত্তেজনার পেছনে রয়েছে ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলা। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ড্রোন ও মিসাইল হামলা করে। পাল্টা আঘাত হানে পাকিস্তানও। পরে ১০ মে, ২০২৫-এ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।বর্তমানে দুই দেশের এই বাকযুদ্ধ (Pakistan Warns India) নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলছে। আগামী দিনে পরিস্থিতি কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    '৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', Modi-র আগুনঝড়ানো ভাষণে কেঁপে উঠল কোচবিহার
    Next Article
    স্বাধীনতার পর প্রথমবার নির্বাচন কমিশনের দখলে পুরসভা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment