Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও সহজেই ট্রেনের টিকিট বুকিং! প্রস্তুত IRCTC-র ওয়েবসাইটের নতুন ভার্সন, লাভবান হবেন যাত্রীরা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রেলযাত্রীদের (Indian Railways) জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেলের অনলাইন টিকিট বুকিং সংস্থা IRTCTC শীঘ্রই তাদের ওয়েবসাইটের একটি অ্যাডভান্স ভার্সন চালু করার প্রস্তুতি নিচ্ছে। এতে পুরোনো ভার্সনের সমস্ত সমস্যার সমাধান করা হবে। আধিকারিকরা জানিয়েছেন, ওয়েবসাইটের বিটা সংস্করণে ৪ টি প্রধান সংশোধন করা হয়েছে। যেখানে কোনও অপ্রয়োজনীয় ক্যাপচা থাকবে না, সব ক্লাস দেখা যাবে, চেকআউট আরও দ্রুত হবে এবং পুনরায় বুকিং করা আরও সহজ হবে।

    লাভবান হবেন রেলযাত্রীরা (Indian Railways):

    ইতিমধ্যেই IRCTC এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের (CRIS) আধিকারিকরা শুক্রবার জয়পুরে মালভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (MNIT) পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের কাছে নতুন IRCTC ওয়েবসাইটের একটি বিটা ভার্সন উপস্থাপিত করা হয়েছে। নতুন বিটা ভার্সনটি লঞ্চ করার আগে আধিকারিকরা আরও মতামত জানতে চাইছেন। উল্লেখ্য যে, কয়েক সপ্তাহ আগে জয়পুরের MNIT- পড়ুয়ারা IRCTC-র ওয়েবসাইটে কিছু ত্রুটি তুলে ধরেছিলেন। রেল আধিকারিকরা জানিয়েছিলেন যে, ১৫ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটটি আরও উন্নত করা হবে।

    Indian Railways passengers will benefit, new version of IRCTC website ready.

    শিক্ষার্থীদের সঙ্গে পর্যালোচনা: আধিকারিকরা জানিয়েছেন যে, এই সময়ে উন্নত ওয়েবসাইটের বিটা ভার্সনটি পর্যালোচনা করা হয়েছে। এটিকে বর্তমানে ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। একই সঙ্গে প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিনটিও উন্নত করা হচ্ছে। তাই, নতুন IRCTC পোর্টালটি সম্পূর্ণরূপে চালু হতে কয়েক মাস সময় লাগতে পারে। আধিকারিকদের মতে, MNIT-র পড়ুয়ারা IRCTC পোর্টালে ত্রুটিগুলি তুলে ধরেছিলেন। তাই, তাঁদের সঙ্গে নিয়ে বিটা ভার্সনটি পর্যালোচনা করা হয়েছে।

    আরও পড়ুন: মাত্র ৪ মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়ন! অথচ এখন লাগাতার পরাজয়, কেন সমস্যার সম্মুখীন টিম ইন্ডিয়া?

    IRCTC বিটা ভার্সনে ৪ টি প্রধান সংশোধন করেছে। এতে কোনও অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ-আপ, ফ্ল্যাশিং গ্রাফিক্স বা অন্য কোনও মনোযোগ বিঘ্নকারী বিষয় থাকবে না। সব ক্লাসের জন্য আসনের প্রাপ্যতা দেখানো হবে এবং দ্রুত চেকআউটের জন্য বুকিংয়ের ধাপ সংখ্যা কমানো হবে। এছাড়াও, পুনরায় বুকিং সহজ করার জন্য যাত্রীর তথ্য সংরক্ষণ করা হবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, চার দশক প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিন, যা বিভিন্ন ট্রেন বুকিং অ্যাপ পরিচালনা করে, সেটিরও আধুনিকীকরণ করা হচ্ছে। এই আধুনিকীকরণের সময় সিস্টেমটিকে চালু রাখাই আধিকারিকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা জানিয়েছেন, নতুন মেসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম শীঘ্রই লঞ্চ করা হবে।

    আরও পড়ুন: ভারতে প্রথমবার সম্পন্ন হবে বিগ ব্যাশ লিগের ম্যাচ! অস্ট্রেলিয়া থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

    আধিকারিকদের মতে, রেলওয়ান অ্যাপটি এখন ৪ কোটিরও বেশি ডাউনলোড অতিক্রম করেছে। যা এটিকে বৃহত্তম রেল টিকিট বুকিং অ্যাপে পরিণত করেছে। রেলওয়ান অ্যাপটি এক জায়গায় সমস্ত রেল পরিষেবা পাওয়ার সুযোগ করে দেয়। এদিকে, ইনস্ট্যান্ট বুকিংয়ে বটের প্রভাব কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে, সংশোধনের এখনও কিছু সময় রয়েছে। সামগ্রিকভাবে, যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিং প্রক্রিয়াটিকে সহজ করে তোলার দিকেই আধিকারিকরা মনোযোগ দিচ্ছেন।

    Click here to Read More
    Previous Article
    এবার BCCI-এর কড়া নজর গৌতম গম্ভীরের দিকে! দ্রুত জয়ে না ফিরলে ছাঁটাই হতে পারেন ভারতীয় কোচ
    Next Article
    Kunal Ghosh : আপনাদের এখন ইতিহাস শেখাবেন সুখেন্দু শেখর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment