Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরম্ভ হবে বিশ্বকাপের নক-আউট পর্ব, সহজ পথ আর্জেন্টিনার! চাপে ব্রাজিল ও পর্তুগাল, ফর্মে থেকেও নিশ্চিন্ত নেই ফ্রান্স

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শেষ হয়েছে বিশ্বকাপের (FIFA World Cup 2026) গ্রূপ পর্ব। গ্রূপের তিনটি প্রতিপক্ষের বিরুদ্ধেই অসাধারণ পারফরম্যান্স করে তিন ম্যাচে জিতে নক-আউটে পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। শুরুতে টালমাটাল দেখালেও পরবর্তীতে নিজেদের সামলে নিয়ে গ্রূপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলও (Brazil)। প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে নক-আউটে পৌঁছেছে ফ্রান্স (France)। প্রথমে চনমনে দেখালেও গ্রূপ পর্বের শেষ দুই ম্যাচে চরম বেকায়দায় পড়তে হয়েছিল জার্মানিকে (Germany)। প্রথম ম্যাচে আটকে গিয়েও পরে নিজেদের পরিচিত ছন্দ ফিরে পেয়েছে স্পেন (Spain)। কিন্তু ভক্তদের চূড়ান্ত হতাশ করেছে পরিকল্পনাহীন পর্তুগাল (Portugal)। নক-আউটে পৌঁছালেও তাদের নিয়ে আর বাজি ধরতে ভরসা পারছে না ফুটবল ভক্তরা।

    আরও পড়ুন: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?

    গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে এই মুহূর্তে সবচেয়ে সেরা দুই দল হল লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দুই দেশই নিজেদের প্রতিপক্ষ দেশগুলির ওপর বুলডোজার চালিয়ে নক-আউটের টিকিট জোগাড় করেছে। গ্রুপ পর্বে মোট দশটি গোল করেছে ফ্রান্স। আটবার জালের ঠিকানা খুঁজে পেয়েছে আর্জেন্টিনা শিবির। আর্জেন্টিনার মহাতারকার লিওনেল মেসি গ্রুপ পর্বে ছয় বার গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের জার্সিতে চারটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন।

    রাউন্ড অফ ৩২-এ ডেম্বেলে-দের প্রতিপক্ষ সুইডেন। দুর্দান্ত ছন্দে থাকলেও ফ্রেঞ্চ দলের রক্ষণে ফাটল আছে। গ্রূপে তারা দ্বিতীয় সারির নরওয়ে দলের আক্রমণ সামলাতে বেগ পেয়েছে। সেনেগালের আক্রমণভাগও যথেষ্ট সমস্যায় ফেলেছে তাদের। দুর্দান্ত ছন্দে রয়েছে সুইডেনের আক্রমণ ভাগের তিন ফুটবলার আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিউকরেস এবং অ্যান্থনী এলেঙ্গা। ফ্রান্স ফেভারিট হলেও সুইডেনের আক্রমণভাগ ফ্রান্সের ডিফেন্সের পরীক্ষা নেবে। আর সুইডেনকে হারালে শেষ ১৬-তে তাদের খেলতে হতে পারে জার্মানির বিরুদ্ধে। এই মুহূর্তে নিজেদের সেরা ছন্দে না থাকলেও জার্মানি সবসময়ই এক কঠিন প্রতিপক্ষ।

    অপরদিকে অনেক সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অতিমানবিক পারফরম্যান্সের ওপর ভর করে নক-আউটে পৌঁছেছে তারা। নক-আউটে তাদের সামনে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কেপ ভার্দে। ভোজিনহা-রা চোয়াল চাপা লড়াই করে স্পেন ও উরুগুয়ের মতো দলকে হারিয়ে নক-আউটে পৌঁছেছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে তারা অঘটন ঘটাতে পারবে এমনটা অতি বড় ফুটবল ভক্ত আশা করছেন না। কেপ ভার্দেকে হারানোর পর আর্জেন্টিনার সামনে থাকবে মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচের বিজয়ী দল। তাদেরকে হারাতেও খুব বেশি বেগ পেতে হবে না লিওনেল স্কালোনির ছেলেদের। ফলে কোয়ার্টার ফাইনাল অবধি যাওয়া একপ্রকার পাকা আর্জেন্টিনার।

    আরও পড়ুন: ৩ ম্যাচে ৬ গোল, জর্ডানের বিরুদ্ধে ম্যাচেও বিশ্বরেকর্ড মেসির! অপরাজিত থেকে নক-আউটে আর্জেন্টিনা

    অপরদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কায়দায় পড়েছিল স্পেন এবং ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দুর্দান্ত ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়েছে দুই দলই। উরুগুয়ে ও সৌদি আরবকে হারিয়ে নক-আউটের টিকিট নিশ্চিত করেছে স্পেন। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রিয়া। অপরদিকে শক্তিশালী মরক্কোর বিরুদ্ধে কোনক্রমে প্রথম ম্যাচে হার বাজিয়েছিল ব্রাজিল। তারপর ভিনিসিয়স জুনিয়রের অসাধারণ পারফরম্যান্সে ভর করে হাইতি ও স্কটল্যান্ডকে উড়িয়ে নক-আউটে এসেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ জাপান। এশিয়ার সেরা দলের বিরুদ্ধে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে ব্রাজিল ভক্তরা আশাবাদী যে কষ্ট করা হলেও পরবর্তী রাউন্ডে পৌঁছানো অসম্ভব নয় তাদের দলের পক্ষে। সেক্ষেত্রে শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ হতে পারে দুরন্ত ফর্মে থাকা এর্লিং হাল্যান্ডের নরওয়ে।

    চলতি বিশ্বকাপে ভক্তদের চূড়ান্ত হতাশ করেছে জার্মানি এবং পর্তুগাল। জার্মানরা নবাগত ও বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে ছোট দল কুরাসাওকে ৭-০ ফলে উড়িয়ে অভিযান শুরু করেছিল। কিন্তু তার পরের ম্যাচ থেকে এই ছবিটা বদলে যায়। আইভরি কোস্ট-এর বিরুদ্ধে কোনওক্রমে শেষ মুহূর্তের গোলে জয় পায় জার্মানরা। কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে হেরে জার্মান দলের দুর্বলতা সকলের চোখের সামনে স্পষ্টভাবে উঠে এসেছে। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেই ম্যাচে জয় পেলে ফ্রান্সের মুখোমুখি নামতে হতে পারে তাদের। আর এই মুহূর্তে শক্তিশালী ফ্রান্সকে সামলানোর শক্তি জার্মানির আছে কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে।

    What did Francisco Conceicao say about Cristiano Ronaldo?

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের ছবিটাও কিছুটা একই রকম। গ্রুপ পর্বের দুটি ম্যাচে কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে পর্তুগালের মিডফিল্ডের জঘন্য পারফরম্যান্স সকলের মনে প্রশ্ন তুলে দিয়েছে তাদের যোগ্যতা নিয়ে। উজবেকিস্তান ম্যাচ বাদে বাকি দুটি ম্যাচে চূড়ান্ত নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো নিজে। রাউন্ড অফ ৩২ এ তাদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। নিজেদের সেরা ফর্মে না থাকলেও আত্মবিশ্বাসের পর্তুগালকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা।

     

    Click here to Read More
    Previous Article
    উচ্চশিক্ষার নতুন দিশা! শিলিগুড়িতে 'প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার ২০২৬'-এ পড়ুয়াদের ভিড়
    Next Article
    একী কাণ্ড! বিশ্বকাপের আবহেই কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, চলছে তদন্ত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment