Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরজি কর কাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ! আরও বাড়ানো হল বিনীত সহ ৩ আইপিএসের সাসপেনশন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর ফের নতুন করে খুলেছে আরজি কর কাণ্ডের (RG Kar Case) ফাইল। এরপরেই তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (IPS Vineet Goyal), তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা ও তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এবার তাঁদের সাসপেনশনের মেয়াদ আরও বাড়ানো হল।

    আরজি কর কাণ্ডে আরও চাপে তিন আইপিএস | (RG Kar Case)

    আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে আগেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও তাতে খুশি নন নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকলেও তাঁদের ভূমিকা এখনও সামনে আসেনি। সেই বিষয়টিই এখন নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুনঃ পাল্টাতে চলেছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস! জুড়বে শ্যামাপ্রসাদের অবদান, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আরজি কর কাণ্ডের ফাইল ফের খোলা হয়েছে। সাসপেন্ড হয়েছেন বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়। এবার তাঁদের সাসপেনশন আরও চার মাস বৃদ্ধি করা হল। তদন্ত শেষ না হওয়া অবধি এই তিন আইপিএসের ভূমিকা বিশদে খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    এছাড়া তদন্তকারীরা দেখছেন, আরজি কর কাণ্ডের সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনও মন্ত্রীর তরফ থেকে বিনীতদের কাছে ফোন কিংবা অন্য কোনও ভাবে কোনও নির্দেশ গিয়েছিল কিনা। এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পাওয়া গেলে সেই অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    RG Kar case

    কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। তিন সদস্যের সেই দল ফের নতুন করে সবটা খতিয়ে দেখছে। তাঁদের নজরে রয়েছে বিনীত, অভিষেক, ইন্দিরার ভূমিকা। এই পরিস্থিতিতে তিন সাসপেন্ডেড আইপিএসের সাসপেনশনের মেয়াদ আরও বাড়ানো হল।

    Click here to Read More
    Previous Article
    বিজেপির শপথগ্রহণে গিয়েছিলেন, এবার প্রসেনজিতের বাড়িতে হাজির শাহ! কী কথা হল?
    Next Article
    ২০৩৬-এর মধ্যে ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ হবেন মধ্যবিত্তরাই! পরিসংখ্যানের মাধ্যমে জানালেন নির্মলা সীতারামন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment