Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর্জেন্ট বেসিসে করতে হবে ট্রান্সফার! শিক্ষকদের বদলি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি রাজ্যের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে সরকার বদল হতেই শিক্ষকদের (Teachers) জন্য খুলে গিয়েছে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal)। শিক্ষক ট্রান্সফারের উৎসশ্রী পোর্টালের পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা। এরই মধ্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department) কমিশনারের তরফ থেকে জারি হল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।

    শিক্ষকদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের | Teachers

    বিজ্ঞপ্তিতে ছাত্র-শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে অবিলম্বে শিক্ষকদের ‘সারপ্লাস ট্রান্সফার’ (Surplus Transfer) বা উদ্বৃত্ত বদলি কার্যকর করার কড়া নির্দেশ এসেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসি বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের ইতোমধ্যেই সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি বা অতিরিক্ত রয়েছে সেখান থেকে শিক্ষকদের বদলি করে সেইসব স্কুলে পাঠানো হবে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে। অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ এসেছে।

    রাজ্যের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার মান একইরকম বজায় রাখা যায় সেই লক্ষ্যেই এই নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে কড়া ভাবে বলা হয়েছে, যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়া সংখ্যা শূন্য বা যাদের ‘জিরো এনরোলমেন্ট’ রয়েছে, সেই সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও অবিলম্বে অন্যত্র বদলি করা হবে।

    উল্লেখ্য, রাইট টু এডুকেশন (RTE) অ্যাক্ট ২০০৯ অনুযায়ী, যেকোনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকের আদর্শ অনুপাত হতে হবে ৩০:১। অর্থাৎ, প্রতি ৩০ জন পড়ুয়া পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকা আবশ্যক। এই আইনকে সামনে রেখেই এবার পদক্ষেপ নিল রাজ্য।

    teachers(16)

    আরও পড়ুন: মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন নিয়ম! ১ আগস্ট থেকে দেখাতে হবে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড, কোথায় পাওয়া যাবে জানুন

    বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর রাজ্যে উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু হলেও বর্তমানে শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ। যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা সাধারণ বদলি বা পারস্পারিক বদলির মাধ্যমে নিজেদের বাড়ির কাছাকাছি আসার জন্য অপেক্ষায় রয়েছেন , শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তির ফলে ফের সেই প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, এখন আর্জেন্ট ভিত্তিতে সরকার সাধারণ বদলির চেয়ে ‘সারপ্লাস ট্রান্সফার’-এর ওপর জোর দিতে চাইছে।

    Click here to Read More
    Previous Article
    ভেরিফিকেশন ফর্মে দিতে হবে ‘কৃষক বন্ধু’র আইডি, কোথায় পাবেন জেনে রাখুন
    Next Article
    যেকোনও সময় হতে পারেন খুন! আশঙ্কায় রয়েছেন ট্রাম্প, জানালেন, ‘আপনারা আমাকে মিস করবেন’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment