Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর দু’দিন পর বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, রবিতে দোসর ভ্যাপসা গরম আর অস্বস্তি: আবহাওয়ার খবর

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক: তীব্র গরমে যখন বঙ্গবাসী নাজেহাল সেই সময় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভিজবে একাধিক জেলা। এমনটাই পূর্বাভাসে জানাল হাওয়া অফিস। তার আগে আজ রবিবার কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহ থেকে। ঝড়-বৃষ্টির জেরে নামবে তাপমাত্রাও। বৃহস্পতিবার থেকে মূলত কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট বহাল থাকবে আগামী কয়েক দিনে।

    বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর সহ জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। জারি রয়েছে সতর্কতা। এদিকে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    মেঘলা আকাশ ও কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও বুধবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কিছু অংশে, কলকাতা ও তার আশপাশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আপাতত। বুধবারের পর বৃষ্টি শুরু হলে তার জেরে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

    south bengal weather(224)

    আরও পড়ুন: এশিয়ান গেমসের ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি! ভিনেশ ফোগাটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল দিল্লি হাইকোর্ট

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির অধিক সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি চাকরি নিয়ে বড় আপডেট! সব দফতরকে রিপোর্ট জমার নির্দেশ
    Next Article
    রাতেই ‘পাচার’ হতে পারে গুরুত্বপূর্ণ ফাইল! কলকাতা পুরসভা নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি কাউন্সিলরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment