Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আপনি আমার মহাদেবের…’, কন্ডোম-কাণ্ড মনে করিয়ে সায়নীকে সপাট জবাব জিতুর

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক জগতে পালাবদলের প্রভাব পড়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও। গত কয়েক দিন ধরেই অভিনেতা জিতু কামাল (Jeetu-Saayoni) এবং অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের কটাক্ষ পালটা কটাক্ষে সরগরম ইন্ডাস্ট্রি। সম্প্রতি রাজনৈতিক মতাদর্শ নিয়ে জিতুকে কটাক্ষ করেছিলেন সায়নী। এবার পালটা জবাব দিলেন জিতু।

    সায়নীর কটাক্ষের জবাব জিতুর (Jeetu-Saayoni)

    সোশ্যাল মিডিয়ায় জিতু একটি লম্বা পোস্টে তীব্র কটাক্ষ করেছেন সায়নীকে। অভিনেতা লিখেছেন, ‘যখন আমি আর আমার এক্স-ওয়াইফ বিরাটিতে আপনাদের দলের আশ্রিত লুম্পেনদের দ্বারা প্রবলেমে পড়ি, আমি বা আমার এক্স-ওয়াইফ আপনাকে ফোন করিনি, আপনি একটি হোয়াটসঅ্যাপ ৮ ডিসেম্বর ২০২২ ৬:৩৪ এ (মিলিয়ে নেবেন) করেছিলেন যাতে পরিষ্কার প্রচ্ছন্ন একটি থ্রেট ছিল “এই ঘটনাটিকে (tmc আশ্রিত লুম্পেনরা আমার এক্স ওয়াইফকে রেপ করার হুমকি দেন) সাধারণ ঘটনা হিসেবেই ট্রিট করো,নইলে বিপদে পড়বে”। আসলে মিথ্যে বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন আপনি যে,মানুষ আপনাকে আর বিশ্বাস করে না।’

    Jeetu-Saayoni fight after tmc lost

    কন্ডোম কাণ্ড টেনে কটাক্ষ: অতীতের ‘কন্ডোম কাণ্ড’ও মনে করিয়ে দিয়েছেন জিতু। কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘“ঈশ্বরের আশীর্বাদে” মানে? আপনি ঈশ্বর মানেন নাকি? আপনি আমার মহাদেবের লিঙ্গে কনডম পরিয়ে খিল্লি করেছিলেন। আমি সুবিধাবাদী! আচ্ছা? কোন সুবিধাটা আমি আপনার থেকে নিয়েছি? একটু খোঁজ দিন তো সায়নী দেবী। টেকনিশিয়ানরাকনিশিয়ানরা বলেছে, আমি বাজে ব্যবহার করি,আচ্ছা? কিছু tmc পেটোয়া টেকনিশিয়ানস বলতে পারে। ও আপনি তো গল্প শুনেছেন বললেন, ওই আর কি। ২৮ জন বডিগার্ড, ৫-৬ পিএ নিয়ে ঘুরতে দেখলে আমাদের মতো যে কোনও মানুষেরই পিলে কেপে উঠবে, আর আপনাকে পানের বাটি সাজিয়ে গল্প শোনাবে। তেমন তো কাজ-কর্ম কিছু করেনও না,তা গল্পই শুনুন।কী? টেকনিশিয়ানদের বিপদে কখন দাঁড়াতে হয়,কখন তাদের সঙ্গ নিতে হবে সেটা আপনার মত পাল্টিবাজের কাছে শুনতে হবে!’

    আরও পড়ুন :সরকার পরিবর্তন হতেই ভোলবদল শিয়ালদহ স্টেশনের, দীর্ঘদিনের দাবি পূরণে স্বস্তি যাত্রীদের

    স্পষ্ট জবাব অভিনেতার: জিতু (Jeetu-Saayoni) আরও লেখেন, ‘“তৃণমূলের খেয়ে বেচে আছি” বলতে আপনি কি বোঝাতে চাইলেন?? জানেন আমার পরিবারের কেউই স্বাস্থ্যসাথী থেকে শুরু করে টিএমসি’র কোন ভাতাই আমরা নিই না,কারণ আমরা আপনাদের ওই জোচ্চুরি,চুরির টাকা নেব না। একটু খোঁজ নিয়ে দেখুন। আমার পানিহাটি মিউনিসিপালিটি, ২১ নং ওয়ার্ড। আপনার করা পোষ্টের আমি প্রত্যুত্তর দিলাম।বুঝলেন। আমি যদি আবোল তাবোল বকে থাকি, তাহলে আপনার মতো ব্যাস্ত এমপি, উফ সরি,এখনতো বোধ হয় কাকুর প্রমোটিং ব্যবসাটা চাপে পরে বন্ধ রেখেছেন। তাই আপনি ফ্রি টাইম পাস করছেন।’

    আরও পড়ুন : T20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম! KKR vs GT ম্যাচে তৈরি হল এমন বিশ্বরেকর্ড, জানলে চমকে যাবেন

    বলিউডের কঙ্গনার সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছিলেন সায়নী। জবাবে জিতু লেখেন, ‘টলিউডের কঙ্গনা রানাওয়াত হতে যাব কেন?? আমি টলিউডের তথা ভারতের জীতু কমল। একটু খোঁজ নিয়ে দেখবেন অপরাজিতর সাফল্যের আগেও আমি আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আপনাদের চুরির বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমার সঙ্গে যত রকমের গন্ডগোল হয়েছে কাজ, প্রেম সংক্রান্ত। কোনও চুরি সংক্রান্ত নয়।’

    Click here to Read More
    Previous Article
    ভ্যাপসা গরমে কিছুক্ষণেই নামবে স্বস্তির বৃষ্টি! সন্ধ্যার পর ভিজবে কলকাতাও, জানাল হাওয়া অফিস
    Next Article
    কোন চুক্তির ওপর নির্ভর করছে ভারতের সঙ্গে সুসম্পর্ক? দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়ে জানালেন বাংলাদেশের মন্ত্রী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment