Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “আমি নিজের কাজ করেছি…”, অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকেও ভুল মানতে নারাজ ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত

    4 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লর্ডসের মাটিতে স্বপ্নভঙ্গ হলো ভারতীয় মহিলা দলের (Indian Women’s Team)। নক-আউট পর্যায়ে পৌঁছতে গেলে টুর্নামেন্টে নিজেদের গ্রূপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) জিততেই হতো হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দলকে। কিন্তু অজিদের কাছে হেরে এবার গ্রূপ পর্ব থেকেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) লড়াই শেষ করলো ভারত। এর আগে টুর্নামেন্টে পাকিস্তান ও বাংলাদেশকে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতের মেয়েদের। ফলে অজিদের ম্যাচটি ভারতের জন্য ছিল ‘মরণপণ’ লড়াইয়ের মতো। কিন্তু ক্যাপ্টেন হরমনপ্রীতের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও ভারতীয় দল ব্যর্থ হয় এবং এক ওভার বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচটি জিতে নেন সোফি মোলিনাক্সরা।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার ধারা বজায় রেখেছিলেন হরমনপ্রীত। দলের বাকিরা ধীরগতিতে ব্যাটিং করলেও বিধ্বংসী অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। ভারতের ইনিংসকে শেষ ওভারে গিয়ে প্রয়োজনীয় গতি প্রদান করেন তিনি। তার ২৭ বলে করা ৫৬ রানের ইনিংসটির সুবাদে ভারতীয় দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানের সম্মানজনক স্কোর অবধি পৌঁছায়। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা ও জেমিমা রদ্রিগেজ প্রত্যেকেই ধীর গতিতে শুরু করে ৩০-এর গণ্ডি পেরিয়েছিলেন, কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

    দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া প্রথম ওভারেই ওপেনার জর্জিয়া ভলকে হারিয়ে চাপে পড়েছিল। কিন্তু অজিদের হয়ে দুই অভিজ্ঞ তারকা এলিস পেরি ও অ্যাশলি গার্ডনার হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এর ফলে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয় এবং টানা দশমবারের মতো মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে। দীপ্তি শর্মা, শ্রী চর্নী-রা নিজেদের মতো করে বল হাতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি।

    আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে সিরিজই হারেনি সূর্যকুমার, সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার শ্রেয়সের! ভুল সিদ্ধান্ত BCCI-এর?

    ম্যাচ হারার পর ভালো ব্যাটিং করা সত্ত্বেও সমালোচনার মুখে পড়েছেন হরমনপ্রীত। ভারতীয় দলের ভক্তরা অধিনায়ক হিসেবে তার উদ্ভাবনী ক্ষমতার অভাবকে অস্ট্রেলিয়ার এই সহজ জয়ের মূল কারণ বলে উল্লেখ করেছেন। প্রথম ওভারে উইকেট পাওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া দলকে চাপে ফেলতে না পারার জন্য হরমনপ্রীতের নেতৃত্বকে দায়ী করছেন অনেকেই।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

    কিন্তু হরমনপ্রীত সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে তার পক্ষে যতটা করা সম্ভব, সবটাই তিনি করেছেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, “আজকের ম্যাচে আমরা অনেকক্ষণ অবধি লড়াইয়ে ছিলাম, কিন্তু আমার মনে হয় না আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। দল হিসেবে আমাদের অনেক বিষয় নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন। প্রথম ইনিংসে যে রান আমরা তুলেছিলাম, তা লড়াই করার জন্য যথেষ্টই ছিল। একসময় মনে হয়েছিল আমাদের রান হয়তো কিছুটা কম হবে, কিন্তু আমি শেষ ওভারে দলের জন্য প্রয়োজনীয় কাজটা করে এসেছিলাম। দল হিসেবে আমরা ভালো খেলিনি। অস্ট্রেলিয়া শুরু থেকেই ভালো বোলিং করেছে। নামী দলগুলোর বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স ভালো হয়নি এবার। তাই বড় দলগুলোর বিপক্ষে আমাদের খেলার মান আরও উন্নত করা দরকার।”

     

    Click here to Read More
    Previous Article
    পার্কসার্কাস স্টেশনে হকার উচ্ছেদ! কী বলছেন হকার থেকে নিত্যযাত্রীরা?
    Next Article
    দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা! তাপমাত্রা কমবে কী? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment