Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমার মেয়ে সারা বাংলায়..,’ পাশে গোটা রাজ্য, জয়ের আগেই বিরাট বার্তা অভয়ার মায়ের

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : সকালের ট্রেন্ডই বজায় থাকল। পানিহাটিতে জয়ের পথে আরজি কর নির্যাতিতার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আরজি কর হাসপাতালের (RG Kar Case) ভয়াবহ খুন-ধর্ষণের ঘটনায় হারিয়েছিলেন নিজের মেয়েকে। ন্যায়বিচার এখনও মেলেনি। মেয়ের হয়ে বিচার ছিনিয়ে আনতে ভোটের ময়দানে নেমেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ (Ratna Debnath)। আর তাতে মিলল বিরাট জনসমর্থন।

    জয়ের পথে অভয়ার মা রত্না দেবনাথ | Ratna Debnath

    ফাইনাল ফলাফল এখনও সামনে না এলেও এটা কার্যত স্পষ্ট যে পানিহাটি কেন্দ্র থেকে বড় ব্যবধানে জিতছেন বিজেপির (BJP) রত্না দেবনাথ। এদিন জয়ের পথেও তাঁর মুখে মেয়ের কথা। এদিন সংবাদসংস্থা এএনআই-কে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে বিজেপি প্রার্থী বললেন, ‘আমার মেয়ে সারা বাংলায় পদ্মফুল ফোটাবে।’

    নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপির রত্না ৫৬,১৬৭টি ভোটে এগিয়ে রয়েছেন। ২০,৪৬৩ ভোটে এগিয়ে তিনি। ৩৫,৭০৪ ভোট নিয়ে পিছিয়ে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। এখনও পর্যন্ত সিপিএম প্রার্থী কলতান দাসগুপ্তের ঝুলিতে এসেছে ১৪,৭২৯ ভোট।

    এদিকে গতকাল রাতেও তাৎপর্যপূর্ণ পোস্ট করেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ফেসবুকে তিনি লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব এ লড়াই চলছে, এ লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝনা। তোমরা প্রথম দিন থেকে যে রকম আমার সাথে ছিলে সেরকম শেষ দিন পর্যন্ত সাথে থেকো।”

    এর আগে দ্বিতীয় দফার ভোটের দিন নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, “আগেরবার তিনজন এসেছিলাম। আর কিছু বলার নেই। ৪ তারিখ মানুষ জবাব দেবে।” তিনি আরও বলেছিলেন,”লড়াই আমি লড়ছি আমার মেয়ের ন্যায় বিচার এবং সারা পশ্চিমবঙ্গ তথা বিশ্ববাসীর মেয়েদের হয়ে লড়াই চলবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা! আমার মেয়ের সঙ্গে কেন হল, কীভাবে হল, আমি জানতে চাই এর শিকড় কত গভীরে।”

    ratna debnath

    আরও পড়ুন: ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

    এর আগে রত্নাদেবী বলেছিলেন, “আপনারা এগিয়ে আসুন, আমি নই, আপনারাই জিতবেন। আপনাদের কথাই আমি তুলে ধরব বিধানসভায়।” এবার শেষ হাসিও হাসার পথে তিনি।

    Click here to Read More
    Previous Article
    বঙ্গ জয়ে ময়ূরপুচ্ছ ধুতিতে ‘বাঙালি বাবু’ মোদি, দিল্লির বিজেপি দপ্তরে বাজল বাংলা গান | Narendra Modi
    Next Article
    ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment