Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমাদের ভয় পাচ্ছে ফ্রান্স’, বিশ্বকাপ সেমিফাইনালের আগে এমবাপ্পেকে ওপেন চ্যালেঞ্জ স্পেনের লামিন ইয়ামালের

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে বিশ্বকাপের (FIFA World Cup 2026) লড়াই। গত রাতে বেলজিয়ামকে ২-১ ফলে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে স্পেন (Spain)। গোল না পেলেও ম্যাচের সেরা হয়েছেন তরুণ ফুটবলার লামিন ইয়ামাল (Lamine Yamal)। সেমিতে তারা মুখোমুখি হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) ফ্রান্সের (France), যারা চলতি বিশ্বকাপে বিধ্বংসী ফর্মে রয়েছেন।

    কিন্তু বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর লামিন ইয়ামাল সরাসরি বুঝিয়ে দিয়েছেন যে তারা ফ্রান্স ম্যাচ নিয়ে নিজেদের রাতের ঘুম নষ্ট করবেন না। তারা নিজেদের স্বাভাবিক খেলার ওপরে ভরসা রেখেই চলতি বিশ্বকাপে ১৬ গোল করে ফেলা ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবেন এবং জয়ের জন্য লড়বেন।

    ইয়ামাল সরাসরি বলেছেন, “এই বিশ্বকাপে ফ্রান্স যদি কোনও দেশকে ভয় পেয়ে থাকে তাহলে সেই দেশটা হলো স্পেন। কারণ সাম্প্রতিক সময়ে আমরা তাদের দুইবার হারিয়েছি।” অনেকেই দাবি করছেন এমন মন্তব্য করে ফ্রান্সের ওপর মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করেছেন লামিন। কিন্তু সাম্প্রতিক ইতিহাস বলছে ২০২৪ সালে ইউরোতে ২-১ ব্যবধানে এবং ২০২৫ সালে নেশন্স লিগে ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে টেক্কা দেয় স্পেন। দুই ক্ষেত্রেই তারা টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছায়।

    আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

    তবে অনেকেই মনে করছেন যে নিজেদের শক্তিশালী রক্ষণ ভাগের জন্যই এতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে। চলতি বিশ্বকাপে এখনও অবধি কেবলমাত্র ১ টি গোল হজম করেছে তারা। অথচ তাদের খেলতে হয়েছিল পর্তুগাল, বেলজিয়াম, উরুগুয়ের মতো দেশগুলির বিরুদ্ধে। তবে ফ্রান্সের আক্রমণভাগের বিরুদ্ধেই চূড়ান্ত পরীক্ষা হবে স্প্যানিশ ডিফেন্সের।

    আরও পড়ুন: সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বড় অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে! রেফারি জেতালেন মেসিদের? গর্জে উঠলেন মিশর কোচ

    এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক ফরোয়ার্ডের নাম এমবাপ্পে। ৬ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করে তিনি গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে চলতি বিশ্বকাপে কেবলমাত্র ১ গোল করেছেন লামিন ইয়ামাল। কিন্তু মুখোমুখি সাক্ষাতে দেশ এবং ক্লাব মিলিয়ে মোট ৭ বার এমবাপ্পের বিরুদ্ধে জয় পাওয়ার অভিজ্ঞতা আছে তার। ফ্রেঞ্চ তারকা লামিনের দলের বিরুদ্ধে জয় পেয়েছেন কেবল একবার। ফলে সেই পরিসংখ্যান মাথায় রাখলে বেশ কিছুটা চাপেই থাকবেন এমবাপ্পে।

     

    Click here to Read More
    Previous Article
    পর্ষদের বড় সিদ্ধান্ত! এই তারিখের পরে জন্মানো পড়ুয়ারা দিতে পারবেন না মাধ্যমিক
    Next Article
    কবে বাকিরা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সময় বলে দিলেন মুখ্যমন্ত্রী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment