বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: কোথাও অর্থবিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সচেতন হতে হবে। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে যেকোনওভাবে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।
বৃষ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সকলের সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে বাড়ির ছাদে শুয়ে থেকে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের ছাতা এবং কালো জুতো দান করুন।
মিথুন রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ একটি আকর্ষণীয় পরিকল্পনা করতে পারেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় ঘটবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আপনার নিজের অনুভূতি ভালোবাসার মানুষের সামনে উপস্থাপিত করতে পারবেন। আপনি আজ কোথাও শপিংয়ে গিয়ে নিজের জন্য জামা এবং জুতো কিনতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: মন ভালো রাখার জন্য কোনও শুভ অনুষ্ঠানে (যেমন- বিবাহ) বাধার সৃষ্টি করবেন না।
কর্কট রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন দিনের শিখতে পারবেন। আপনার ভাই বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। আজ সকালে আপনার সঙ্গে একটি চমকপ্রদ ঘটনা ঘটবে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমোতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরু অথবা কুকুরকে খাবার খেতে দিন।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেন এবং বাড়ির কোনও খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। পরিবারের একজন সদস্য আজ আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্ধ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে জেনে নিন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময়। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। আপনার আজ মানসিক শান্তি বজায় থাকবে। যার ফলে বাড়ির পরিবেশও সুন্দর হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনার অপ্রত্যাশিত উপহার পাবার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমোতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন।
বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার একটি বিশেষ কৃতিত্বের কারণে পরিবারের সদস্যরা অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে অভাবী পড়ুয়াদের উদ্দেশ্যে বই, স্কুলের ইউনিফর্ম এবং পড়াশোনার সামগ্রী দান করুন। এর ফলে প্রেমের জীবনও সুখকর হবে।
ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ হয়ে যাওয়ায় আজ আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। দিনের শুরুতেই আজ আপনি একটি দুঃসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন প্রভাবিত হবে। অর্ধাঙ্গিনীর একটি আচরণের ফলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মা সরস্বতীর আরাধনা করুন।
আরও পড়ুন: অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের জন্য টাকার বৃষ্টি! মিলবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার?
মকর রাশি: প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি সঞ্চয় করতে পারবেন না। আপনার বিপদের সময়ে যেই আত্মীয়রা আপনার পাশে ছিলেন তাঁদের কৃতজ্ঞতা জানান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। কোথাও সফরের সময়ে আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি কালো ঘোড়ার খুরের তৈরি রিং পরুন।
আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে ভারতের T20 সিরিজের ঘোষণা! এই দেশে ৩ টি ম্যাচ খেলবে সূর্যবাহিনী
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। পাশাপাশি, পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হলেও বুঝতে পারবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি আজ পূরণ করার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্যস্নান করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কোনও তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমের জীবন অবশ্যই কোনও পদক্ষেপ নেবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভাইদের নির্দিষ্ট সময় অন্তর লাল রঙের পোশাক এবং অন্যান্য কিছু উপহার দিন।
Previous Article
আজকের রাশিফল ২২ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
Next Article
আজকের রাশিফল ২০ মার্চ, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির