বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার শরীর প্রভাবিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, আপনি প্রতারিত হতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে দান করুন।
বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করে কোনও সৃজনশীল কাজ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একজন অভাবী মহিলাকে দুধের প্যাকেট অর্পণ করুন।
মিথুন রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই ধৈর্য বজায় রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে সতর্ক হতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দিতে হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পেশাদারী দক্ষতাকে কাজে লাগান। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শিবলিঙ্গে প্রতিদিন জল দিন।
কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কিছু নতুন জিনিস শিখতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং ভগবান ভৈরবের আরাধনা করুন। এটি আপনার উপকারে আসবে।
সিংহ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। কোনও কাজে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। এর ফলে পরিবারের সদস্যরা আজ আপনার প্রশংসা করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যার মাধ্যমে আপনি ইতিবাচক ফল পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।
কন্যা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন। যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নার বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনি আজ সাফল্যের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যা হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শনির সুপ্রভাব বজায় রাখার লক্ষ্যে এবং কেরিয়ারে উন্নতির জন্য আধ্যাত্মিক মনোভাব বজায় রাখুন এবং দান-ধ্যান করুন।

তুলা রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার ভাই এবং বোন আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক হতে হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি গোশালায় গিয়ে ১.২৫ কেজি বার্লি দান করুন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আজ কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে ছোলা বা শস্য খেতে দিন।
ধনু রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আজ আপনি একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও অফিসের একটি কাজ চলে আসে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রাণামাম্যাহাম’ এই মন্ত্র ১১ বার জপ করুন।
আরও পড়ুন: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনল বামফ্রন্ট! ভবানীপুর-নন্দীগ্রামে কারা করবেন প্রতিদ্বন্দ্বিতা?
মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ প্রশংসা পাবেন এবং অপ্রত্যাশিত পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! হাইওয়ে-তে এই ভুল করলেই হবে দ্বিগুণ জরিমানা, লাগু কঠোর নিয়ম
কুম্ভ রাশি: আপনি আজ পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন। এটি আপনার উপকারে আসবে।
মীন রাশি: আপনি আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কুকুরকে বাটি ভর্তি দুধ খেতে দিন।
Previous Article
আজকের রাশিফল ২১ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
Next Article
আজকের রাশিফল ১৯ মার্চ, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির