Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদ্রা ডিভিশনে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা, বাতিল একাধিক ট্রেন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আদ্রা ডিভিশনে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ দক্ষিণ-পূর্ব রেলের এই ডিভিশনে পরিকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য ২৯ জন থেকে ৫ জুলাই পর্যন্ত ট্রেন চলাচলে বড় পরিবর্তন হতে চলেছে। ‌ দেখে নিন সেই ট্রেনে সময়সূচী (Indian Railways)।

    আদ্রা ডিভিশনে ট্রেন বাতিলের তালিকা প্রকাশ (Indian Railways)

    বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি মেমু ট্রেন নির্দিষ্ট কিছু দিনে সম্পূর্ণ বাতিল থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আসানসোল-আদ্রা-আসানসোল মেমু, যা আগামী ২৯ ও ৩০ জুন এবং ১, ২, ৩ ও ৫ জুলাই বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু বাতিল থাকছে ৩০ জুন এবং ৩ ও ৫ জুলাই।

    Indian Railways list of cancelled trains in Adra Division released

    আরও পড়ুন: রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর, আজ আপনার শহরে কত টাকায় মিলবে সিলিন্ডার?

    এছাড়াও ৩০ জুন বাতিল থাকবে আদ্রা-ভাগা-আদ্রা মেমু এবং ২৯ জুন ও ২ জুলাই বাতিল থাকছে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু। আগামী ৪ জুলাই টাটানগর-আসানসোল মেমু ট্রেনটিও বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

    ২৯ জুন এবং ৩ ও ৫ জুলাই টাটানগর-আসানসোল-বরাভূম মেমু ট্রেনটি গন্তব্যের আগেই আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ফের ফিরতি পথে যাত্রা শুরু করবে।

    একই ভাবে আসানসোল-পুরুলিয়া মেমু ট্রেনটি ৩০ জুন এবং ১, ৩ ও ৪ জুলাই আদ্রা পর্যন্তই যাতায়াত করবে। অন্যদিকে, চক্রধরপুর-এনএসসিবি গোমো-চক্রধরপুর মেমু আগামী ৩০ জুন, ৩ ও ৫ জুলাই গোমোর বদলে মহুদা স্টেশনে যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই ছাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    পরপর দুই মামলায় স্বস্তি অধরা! বিদেশযাত্রা আটকে, ভয়েস স্যাম্পল দিতেই হবে অভিষেককে
    Next Article
    পেট্রোল-ডিজেল নিয়ে নতুন গাইডলাইন জারি, ১ জুলাই থেকে কী কী বদলাবে জানুন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment