Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার কার্ড থাকলেই চিকিৎসা! আজ থেকে চালু আয়ুষ্মান ভারত, জানুন নতুন নিয়ম

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat)। একইসঙ্গে যাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। ফলে স্বাস্থ্যবিমার সুবিধা থেকে কেউ যাতে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই দুই প্রকল্প একসঙ্গে চালু করা হচ্ছে। আর এই নতুন ব্যবস্থার মধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার।

    আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা

    রবিবার রাজ্যে পালিত হচ্ছে ‘আয়ুষ্মান দিবস’। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। সেখান থেকেই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ড তুলে দেওয়া শুরু হবে। গত ১৪ আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের জন্য রাজ্য সরকার আলাদা স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করবে। সেই ঘোষণার ভিত্তিতেই রবিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা।

    রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, প্রায় দেড় কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় আসতে পারেন। অন্যদিকে যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে। তাই হাসপাতালে ভর্তি হওয়ার সময় কার্ড সঙ্গে না থাকলেও শুধু আধার নম্বর দিলেই উপভোক্তার তথ্য পাওয়া যাবে এবং চিকিৎসার সুবিধা মিলবে। স্বাস্থ্যসাথীর মতো একটি পরিবারের জন্য একটি কার্ড নয়, এবার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। প্রশাসনের সাহায্যে সেই কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে প্রাথমিকভাবে ৩ হাজার মানুষের হাতে কার্ড (Ayushman Bharat) তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে। আয়ুষ্মান ভারতের আওতায় হাসপাতালে ভর্তির আগে তিন দিনের এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ১৫ দিনের চিকিৎসা সংক্রান্ত খরচও অন্তর্ভুক্ত থাকবে। ফলে রোগীদের চিকিৎসা খরচের ক্ষেত্রে আরও কিছু অতিরিক্ত সুবিধা মিলবে।

    স্বাস্থ্যসাথী নিয়ে কী সিদ্ধান্ত?

    তবে এখনই স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না। রাজ্য সরকার জানিয়েছে, অন্তত আগামী তিন মাস আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা এবং স্বাস্থ্যসাথী, তিনটি প্রকল্পই পাশাপাশি চলবে। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আয়ুষ্মান পরিষেবার জন্য রাজ্যে মোট ১,৯৩০টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল।

    এছাড়া ৭০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনও যোগ্যতার শর্ত রাখা হচ্ছে না। তাঁরা সরাসরি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। প্রকল্পের জন্য প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য।

    How to get free treatment if Ayushman Card is lost explained

    আরও পড়ুনঃ দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে? সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী

    এদিকে ১৬ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই সরকার এই স্বাস্থ্যবিমা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    বদলে গেল পূর্বাভাস! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টির তুলকালাম ৩ দিন, লাল সতর্কতা জারি
    Next Article
    হরমুজে নিরাপদে জাহাজ চলাচলের জন্য বড় পদক্ষেপ! ওমানের সঙ্গে চুক্তি ইরানের, ট্রাম্পকে দেওয়া হল জবাব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment