Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার আপডেট করতে গিয়ে বেশি টাকা খরচ করছেন না তো? জেনে নিন সঠিক চার্জ

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধারের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।

    আধার সংশোধনের আগে দেখে নিন সরকারি চার্জ (Aadhaar Card)

    ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর বয়সের উপর ভিত্তি করে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। জেনে নিন কোন কোন বিষয়ে আপনার আধার কার্ডে (Aadhaar Card) টাকা লাগবে না।

     Aadhaar Card corrections check the government charges before making

    আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে একেবারে জমবে, চটপট তৈরি করুন ডিমের তেলানি

    আধার কার্ডে আপনি আপনার কোন তথ্য আপডেট করবেন, তার উপর নির্ভর করছে কত টাকা দিতে হবে।

    ১) আপনার আধার কার্ডে কি নাম ভুল রয়েছে বা ঠিকানা আপডেট করতে চান? কিংবা জন্মতারিখ বা মোবাইল নম্বর আধার কার্ডে দিতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ৭৫ টাকা।

    ২)বায়োমেট্রিক আপডেটের জন্য় ১২৫ টাকা দিতে হবে। তার মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও ফটোগ্রাফ আপডেট।

    ৩)শিশুদের জন্য বায়োমেট্রিকে টাকা লাগে না। মূলত, ৫ থেকে ১৭ বছরের বায়োমেট্রিক বিনামূল্যে করা হয়।

    ৪)সম্প্রতি, UIDAI জানিয়েছে, বিনামূল্যে আধারে নথি আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে জন্ম তারিখ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সমস্ত কিছু বিনামূল্যে করতে পারবেন।

    ৫) আধার এনরোলমেন্ট বা নতুন করে আধারে আবেদনের জন্য কোনও টাকা লাগে না। আপনি যদি আধারের রেজিস্ট্রেশন করতে সেবা কেন্দ্রে যান, তাহলে কোনও টাকা দেবেন না (Aadhaar Card)।

     

    Click here to Read More
    Previous Article
    স্বেচ্ছায় দেশ ছাড়লে মামলা নয়! অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহের
    Next Article
    এলপিজি সিলিন্ডারের দামে বদল, আজ কলকাতায় কত টাকায় মিলছে রান্নার গ্যাস?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment