Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবেদনপত্রে ছোট ভুলও ডেকে আনতে পারে বড় সমস্যা, আটকে যেতে পারে আয়ুষ্মান কার্ড

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: শেষ হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। পাশাপাশি ফল প্রকাশ হয়েছে এই নির্বাচনের। আর এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এই প্রকল্পে কারা সুবিধা পাবেন অথবা আয়ুষ্মান ভারত পাওয়ার ক্ষেত্রে কি কি মাপকাঠির থাকা দরকার তা এক নজরে দেখে নিন।

    কোন কারণে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন (Ayushman Bharat)

    National Health Authority পরিচালিত আয়ুষ্মান ভারতে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। এই প্রকল্পে দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। যেখানে,আধারের তথ্য গড়মিল হওয়া ডুপলিকেট রেজিস্ট্রেশন, আয়ের সপক্ষে সঠিক তথ্য না দিলে আপনি এই সুবিধা পাবেন না। পাশাপাশি আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ডেটাবেস ভেরিফিকেশন এবং ডিজিটাল অথেনটিকেশন ((Ayushman Bharat)।

     Ayushman Bharat Card application may be rejected

    আরও পড়ুন: একঘেয়ে আলুর পোস্ত ছেড়ে আজ ট্রাই করুন মাখামাখি পটল পোস্ত, দেখে নিন এই সহজ রেসিপিটি

    এক নজরে দেখে নিন কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

    যে পরিবারে নিয়মিত আয়কর দেয়

    সরাকরি স্থায়ী চাকরিজীবী রয়েছেন যে পরিবারে

    বড় পাকা বাড়ির মালিক যে পরিবার

    নির্দিষ্ট ধরনের গাড়ি বা ভারী ট্র্যাক্টর থাকা পরিবার

    যাঁদের নাম সরকরি সুবিধাভোগীর ডেটাবেসে নেই

    যে পরিবার অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছে

    ৫ একরের বেশি সেচযুক্ত জমির মালিক পরিবার

    উচ্চ আয়ের ব্যবসায়ী বা নন অ্যাগ্রিকালচারাল ব্যবসাক মালিকরা

    অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও বাতিল হয়ে যেতে পারে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    এই দিন দেখার থেকে না দেখা ভাল ছিল, মন থেকে মানতে পারছি না তৃণমূল হেরেছে : মদন মিত্র
    Next Article
    কালো হয়ে আসছে আকাশ, দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি! আগামীকালের আবহাওয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment