Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবেদন করলেও পাবেন না টাকা, এই ভুল করলে বাতিল হবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : গতকাল ১ জুলাই টাকা ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana)। বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়েছে জুলাই মাসের কিস্তির টাকা। অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যায় এই প্রকল্পের জন্য। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন অনুমোদিত হয়েছে তো? জুলাই মাসের টাকা কি ঢুকেছে অ্যাকাউন্টে?

    অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকা শুরু হয়েছে

    অন্নপূর্ণা যোজনার জন্য বহু উপভোক্তাই আবেদন করেছেন। তবে কিছু কারণবশত আবেদন বাতিলও হতে পারে। প্রতিটি আবেদনই কঠোরভাবে যাচাই করা হবে। ব্লক ও ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করা যাবে আবেদন। তবে কিছু কারণে বাতিলও হতে পারে ফর্ম।

    Annapurna Yojana form can be cancelled for this reason

     

    কেন বাতিল হবে ফর্ম: আধার নম্বর বা ভোটার নম্বর ভুল দিলে আবেদন বাতিল হতে পারে। ভোটার কার্ড ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনও কেস আছে কিনা তা যাচাই করা হবে। উল্লেখ্য, আপনি আয়কর দিলে কিন্তু অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পাবেন না। সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। কেউ তথ্য গোপন করলেও ভেরিফিকেশনের সময় তা ধরা পড়েই যাবে।

    আরও পড়ুন : যাত্রীদের সিটেই পৌঁছে দেওয়া হয় গরম গরম খাবার, বন্দে ভারতের প্রিমিয়াম মেনুতে কী কী থাকে জানেন?

    অফলাইনে ফর্ম ফিল আপ করলে কী হবে: অনেকে ভাবছেন অফলাইনে ফর্ম ফিল আপ করলে অনলাইনে আদৌ তথ্য রেজিস্টার হবে তো? কিন্তু এমন চিন্তা করার কোনও কারণ নেই। অফলাইনে আবেদন করলেও ভেরিফিকেশনে পাশ করলে টাকা ঠিকই ঢুকবে।

    আরও পড়ুন : গন্ধের ভয়ে শুঁটকি ঘরে ঢোকে না? এভাবে রাঁধুন, মাংসকেও হার মানাবে

    মাসের প্রথম দিনই জুলাই মাসের কিস্তি পেয়ে গিয়েছেন অনেকেই। এখনও অনেকে টাকা ঢোকার অপেক্ষা করছেন। কঠোর ভাবে ভেরিফিকেশন চলছে বলেই সময় লাগছে টাকা ঢুকতে।

    Click here to Read More
    Previous Article
    ভেঙেছে তৃণমূল আমলের কমিটি, নতুন নিয়ম আসছে তারাপীঠের মা তারার মন্দিরে
    Next Article
    মমতা না ঋতব্রত, কার হবে তৃণমূল? জবাবদিহি চেয়ে ডেডলাইন দিল নির্বাচন কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment