Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবাস যোজনায় আবেদন এবার আরও সহজ! ঘরে বসে কীভাবে অ্যাপ্লাই করবেন জানুন

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনায় (PM Awas Yojana) আবেদনের জন্য ছোটাছুটি করতে হবে না। এখন চাইলে বাড়ি বসেই আবেদন করা যাবে। শুধু মোবাইলে ডাউনলোড করতে হবে Awaas Plus 2024 ও আধার ফেস আরডি অ্যাপ। ঘরে বসে কীভাবে পিএম আবাস যোজনায় আবেদন করা যায় জেনে নিন।

    আবাস যোজনায় অনলাইন আবেদনের পদ্ধতি | (PM Awas Yojana)

    প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আগের সরকারের আমলে বহু দুর্নীতির অভিযোগ শোনা যেত। তবে পালাবদলের পর স্বচ্ছতার মাধ্যমে যোগ্য উপভোক্তাদের এই সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে নতুন রাজ্য সরকার। আবেদনকারীরা চাইলে ঘরে বসেই আবাস যোজনার জন্য আবেদন জানাতে পারবেন।

    আরও পড়ুনঃ দায়িত্ব গেল পুরপ্রধান-পঞ্চায়েত প্রধানদের! বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কেন্দ্রীয় সরকারের তরফে আবাস যোজনায় অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপে ঢুকে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর সব অনলাইন সার্ভিসের জন্য কিছু অনুমতি চাওয়া হবে। সেগুলি দিতে হবে।

    পরবর্তী ধাপে আবেদনকারীর আধার নম্বর চাওয়া হবে। তবে তার আগে মোবাইলে Aadhaar Face RD অ্যাপটি ডাউনলোড করতে হবে। আবেদনকারীর আধার কার্ডে দেওয়া ছবির সঙ্গে যাচাইয়ের জন্য এই অ্যাপ দরকার হয়। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

    আবাস প্লাস ২০২৪ অ্যাপের মাধ্যমে আবেদনের পর স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশন করা হবে। আবেদনকারী আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হবে। যোগ্য হলে আবেদন গ্রহণ করবে সংশ্লিষ্ট দফতর, নাহলে বাতিল করে দেওয়া হবে।

    PM Awas Yojana

    পিএম আবাস যোজনায় আবেদনের জন্য আগামী ১৫ আগস্ট অবধি সময় রয়েছে। ইচ্ছুক আবেদনকারীদের এই সময়কালের মধ্যে আবেদন করে ফেলতে হবে। যারা অ্যাপের মাধ্যমে আবেদন করতে আগ্রহী নন, তাঁরা পঞ্চায়েত অফিসে গিয়েও আবেদন করতে পারেন।

    এদিকে সম্প্রতি আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আবাস যোজনার ভেরিফিকেশন তথা তালিকা তৈরির সময়সীমা ২০ জুলাই থেকে বাড়িয়ে ১৫ আগস্ট অবধি করা হচ্ছে। একইসঙ্গে বলেন, তালিকা তৈরির আগেই এই প্রকল্পে ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

    Click here to Read More
    Previous Article
    রাস্তা নেই, তাই খাটিয়াই ভরসা! বেহাল রাস্তার যন্ত্রণা !
    Next Article
    ঝুপ করে নামবে বৃষ্টি, আর কতদিন দক্ষিণবঙ্গে চলবে বর্ষণ? জানাল আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment