Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবারও মূল্যবৃদ্ধির চাপ! ২০০ টাকা বাড়ল গ্যাসের দাম

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দিনকে দিন গ্যাস ও তেলের সংকট দেখা দিচ্ছে। এবার সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মাঝে সাধারণ মানুষের জন্য জন্য এলপিজি গ্যাসের (Lpg Cylinder) সিলিন্ডারের দামে ফের চমক। যার ফলে আবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তদের। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

    গ্যাসের দামে বড় উলটপালট, এক ধাক্কায় ২০০ টাকা বৃদ্ধি (Lpg Cylinder)

    সাধারণ মানুষদের জন্য সত্যি হলো ব্যবসায়ীদের কপালে ফের একবার চিন্তার ভাঁজ চওড়া হয়েছে। কাটুন এক এপ্রিল থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ২০০ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে পকেটে চাপ পড়েছে ব্যবসায়ীদের। কারণ মার্চ মাসে এক দফার প্রায় ১৪৪ টাকা বেড়েছিল। এবার এক ধাক্কায় দুশো টাকা বেড়ে যাওয়ায় যথারীতি অনেকটাই চাপ পড়ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে (Lpg Cylinder)।

    Lpg Cylinder big fluctuation in gas prices increase by 200 taka in one go

    আরও পড়ুন: উত্তর-পূর্বে যাওয়া আরও সহজ, কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন, টাইমিং দেখে নিন

    জানা যায় এই জ্বালানির মূল্যবৃদ্ধি নেপথ্যে রয়েছে বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। যেখানে বিশেষ করে পারস্য উপসাগর ও  ওমান উপসাগরের মাঝে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ। হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যে টানাপোড়ন চলছে। যার ফলে বর্তমানে বিশ্বজুড়ে গ্যাস ও তেলের আকাল দেখা দিয়েছে।

    তবে হরমুজ প্রণালী দিয়ে, সরবরাহ বিঘ্নিত হবার ফলে বিশ্বজুড়ে এলপিজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন কয়েকটি বড় মালবাহী জাহাজ ও তেলের ট্যাঙ্কার ওই অঞ্চল ত্যাগ করেছে। যার মধ্যে কিছু জাহাজ ইরান থেকে খাদ্যশস্য বহন করছিল।

    তবে বর্তমানে দিল্লিতে একটি ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১৩ টাকা। পাটনাতে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে এই সাধারণ ঘরোয়া সিলিন্ডারের দাম। অন্যদিকে কলকাতা ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে ২২০৮.৫০ টাকায়। এই মূল্যবৃদ্ধির ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা (Lpg Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    ভোটবাক্স আগলাতে হবে মায়ের মতো, দলীয় কর্মীদের আর কী পরামর্শ দিলেন মমতা ?
    Next Article
    অসমে তৃণমূলের মঞ্চ ভেঙে পড়ে আছাড় খেলেন মুখপাত্র সুদীপ রাহা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment