Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৮ সপ্তাহের মধ্যে করতে হবে বদলি! দুই শিক্ষিকার মামলায় SSC-কে নির্দেশ হাইকোর্টের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের মানবিক সিদ্ধান্ত হাইকোর্টের (Calcutta High Court)। মাতৃত্বে অধিকারে অগ্রাধিকার দিয়ে শিশুর কথা মাথায় রেখে দুই শিক্ষিকাকে (Teachers) বাড়ির কাছে বদলির নির্দেশ রাজ্যের সর্বোচ্চ আদালতের। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) বিরুদ্ধে গিয়ে শিক্ষিকাদের পক্ষে রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষিকা দুই মায়ের আর্জিতে সাড়া দিয়েছেন বিচারপতি।

    শিশুর স্বার্থে শিক্ষিকাকে বদলির নির্দেশ | Calcutta High Court

    বাড়ির কাছাকাছি স্কুলে বদলির আবেদন জানিয়ে দুই শিক্ষিকা ইন্দ্রাণী বসু ও তনুশ্রী বন্দোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, এসএসসির General Transfer on Special Grounds and Reallocation Rules, 2015 বলা রয়েছে গুরুতর অসুস্থতা, প্রতিবন্ধকতা, পারিবারিক সমস্যা, স্বামী-স্ত্রীর একই কর্মস্থল সহ একাধিক বিশেষ ক্ষেত্রে বদলির আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কর্মচারী।

    তাঁদের দাবি, বিশেষ কারণে বদলির আওতায় নির্দিষ্ট বিধিতে অটিজমসহ মানসিক ও স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধকতাকে রাখা হয়নি। যার কারণে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই অবস্থায় সংবিধানের ১৪ ও ২১ নম্বরের উল্লেখ করে আদালতের দ্বারস্থ হন তাঁরা। বলা হয়, ২০১৫ সালের বিধির ৪ নম্বর নিয়মটি সংবিধানবিরোধীও।

    মামলাকারীদের আইনজীবী জানান, দুই শিক্ষিকার মধ্যে একজন ২০০৭ সালে উত্তর ২৪ পরগনার ঘোঁজা হাই স্কুলে বাংলার সহকারী শিক্ষক এবং অন্যজন ২০১৩ সালে পুরুলিয়ার মানবাজার গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁদের দুজনেরই সন্তান অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত।

    আদালতে মামলাকারীদের অভিযোগ, রাজ্যে শিক্ষক বদলির ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে একাধিকবার বদলির আবেদন করলেও তা বারবার ফেরত পাঠানো হয়। অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনসম্মত ভাবে আবেদন বিবেচনা করেনি। স্কুল কর্তৃপক্ষের ছাড়পত্র দেয়নি বলেও অভিযোগ করা হয়।

    Calcutta High Court

    আরও পড়ুন: ‘সবাই পাবেন..,’ অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    স্কুল কর্তৃপক্ষ তরফে বদলির আবেদন কার্যকর না করার সিদ্ধান্তের বিরোধীতা করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই শিক্ষিকা। সমস্ত দিক বিচার করে স্কুল সার্ভিস কমিশনকে ৮ সপ্তাহে গ্রহনযোগ্য বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ে দীর্ঘ লড়াইয়ের পর দুই শিক্ষিকা পাবেন বাড়ির কাছে বদলি।

    Click here to Read More
    Previous Article
    দহন সিরিজে কাজ করার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
    Next Article
    অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR! সংখ্যাটা কত? জানতে চেয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment